প্রসূতি কল্যাণ সুবিধা কমানোর সংশোধিত বিধির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২৩, ২২:৩৫আপডেট : ২৬ জুলাই ২০২৩, ২২:৩৫

২০২২ সালে শ্রমবিধি সংশোধনীর মাধ্যমে প্রসূতি কল্যাণ সুবিধা কমিয়ে আনা সংক্রান্ত বিধি ৩৯(ক)-এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে।

 বুধবার (২৬ জুলাই) রিট দায়েরের তথ্য নিশ্চিত করেছেন ব্যারিস্টার কাজী মারুফুল আলম। তিনি বলেন, এর আগে গত ২৪ জুলাই ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের (ফ্লাড) পক্ষে সেক্রেটারি হাসিনা রশিদ, বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট গার্মেন্ট ওয়ার্কার্স ইউনিয়ন ফেডারেশনের (বিআইজিইউএফ) পক্ষে সেক্রেটারি মো. রাশেদুল আলম রাজু, আওয়াজ ফাউন্ডেশনের পক্ষে প্রধান নির্বাহী ও সেক্রেটারি নাজমা আক্তার এবং সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের পক্ষে সেক্রেটারি খাদিজা আকতার রিটটি দায়ের করেন। মামলার ফাইলিং আইনজীবী হয়েছেন অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ। 

রিটে আইন কমিশনের চেয়ারম্যান, আইন মন্ত্রণালয় সচিবসহ ৫ জনকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, শ্রম আইন থাকা সত্ত্বেও বাংলাদেশে প্রসূতি কল্যাণ সুবিধাগুলো যথাযথভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। অথচ ২০২২ সালে শ্রমবিধি ২০১৫ সংশোধনীর মাধ্যমে কর্মজীবী প্রসূতি নারীদের সেই অধিকারকে খর্ব করা হয়েছে। আইন বহির্ভূতভাবে মাতৃত্বকালীন সুবিধা সম্পর্কিত নারী কর্মীদের অধিকারকে নতুন করে ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে। শ্রম বিধিমালা ২০১৫ সংশোধনের পরে মাতৃত্বকালীন ভাতা কমানো নারী শ্রমিকদের অধিকারের উপর একটি মারাত্মক আঘাতের শামিল। এমনকি বিষয়টি শ্রম আইনের সঙ্গে সাংঘর্ষিক। যার কারণে এই শ্রম বিধির সংশোধিত বিধি ৩৯(ক) শ্রম আইন ২০০৬-এর ধারা ৪৮(২) এর সঙ্গে সাংঘর্ষিক। অর্থাৎ সংশোধিত বিধিতে প্রদত্ত অংকের হিসাব গ্রহণ করলে মূল শ্রম আইনে প্রদত্ত প্রসূতিকল্যাণ সুবিধা কমে যায়। তাই এ রিট দায়ের করা হয়েছে।

শ্রম আইন, ২০০৬-এর ৪৮(১) ধারায় বলা হয়েছে, এই আইনের অধীনে যে প্রসূতি কল্যাণ সুবিধা প্রদেয় হবে তা উপধারা (২)-এ উল্লেখিত পন্থায় গণনা করে দৈনিক, সাপ্তাহিক বা মাসিক যে ক্ষেত্রে যা প্রযোজ্য, গড় মজুরি হারে সম্পূর্ণ নগদে প্রদান করতে হবে; (২) উপধারা (১) এর প্রয়োজনে দৈনিক, সাপ্তাহিক বা মাসিক গড় মজুরি গণনার জন্য সংশ্লিষ্ট নারী কর্তৃক এই অধ্যায়ের অধীন নোটিশ প্রদানের অব্যবহিত পূর্ববর্তী তিন মাসে তার প্রাপ্ত মোট মজুরিকে ওই সময়ে তার মোট প্রকৃত কাজের দিনগুলো দ্বারা ভাগ করতে হবে।

আর ২০২২ সালে সংশোধিত বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫-এর ৩৯(ক) বিধিতে বলা হয়েছে, (১) ধারা ৪৮(২) অনুযায়ী প্রসূতিকল্যাণ সুবিধা হিসাব করার ক্ষেত্রে শ্রমিকের সর্বশেষ মাসিক প্রাপ্ত মোট মজুরিকে ২৬ দ্বারা ভাগ করে ১ দিনের গড় মজুরি নির্ধারণ করতে হবে; (২) প্রতিষ্ঠানে ভবিষ্য তহবিলের বিধান থাকলে প্রসূতি কল্যাণ সুবিধাভোগীর ভবিষ্য তহবিলে প্রদেয় চাঁদা তার প্রাপ্য সুবিধা হতে আইনের বিধান অনুযায়ী কর্তন করতে হবে।

/বিআই/এমএস/
সম্পর্কিত
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডিতে রাজনীতিকরা কেন অযোগ্য হবেন, হাইকোর্টের রুল 
চকরিয়া-সুন্দরবন সংরক্ষণ ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল
সর্বশেষ খবর
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান