বিলাসবহুল বাসে তল্লাশি চালিয়ে হেলপারের কাছে মিললো ইয়াবা, গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২৩, ২১:১৯আপডেট : ২৯ জুলাই ২০২৩, ২১:১৯

ঢাকা-কক্সবাজার রুটের একটি বিলাসবহুল বাসের চালকের সহযোগী হিসেবে কাজ করতো মেহেদী হাসান উজ্জ্বল (২৮)। এই কাজের আড়ালে ইয়াবা নিয়ে আসতো ঢাকায়। শনিবার (২৯ জুলাই) ভোর থেকে দুপুর পর্যন্ত রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে এবং আরেক রাইডশেয়ারিংয়ে মোটরবাইক চালক রুবেল মিয়াকে (২৮) গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অধিদফতর ঢাকা মেট্রো দক্ষিণের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৪ জুলাই ইয়াবাসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই দুজনকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। ভোরের দিকে উত্তরা ৭ নম্বর সেক্টর রাজু রাজীব কসমো শপিং কমপ্লেক্সের সামনে কক্সবাজার থেকে আসা টাইম ট্রাভেলস এসি স্লিপার কোচটি তল্লাশি করা হয়। এসময় হেলপার মেহেদী হাসান উজ্জ্বলের কোমরে গামছা দিয়ে বাঁধা অবস্থায় ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জ্বল জানায়, কক্সবাজারে ইমরান নামে এক শুঁটকি ব্যবসায়ীর কাছ থেকে সেই ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় সরবরাহ করতো। সে এ পর্যন্ত ছয়টি চালান ঢাকায় নিয়ে এসেছে।

পরে উজ্জ্বলের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা ফিল্ডিং অ্যান্ড সিএনজি স্টেশনের সামনে থেকে তার বন্ধু রাইডশেয়ারিংয়ে মোটরসাইকেল চালক রুবেল মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তার ব্যাগ তল্লাশি করেও ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই রুবেল মিয়ার মোটরসাইকেলেই ইয়াবাগুলো ঢাকার উত্তরাসহ গাজীপুর এবং ময়মনসিংহে পৌঁছে দেওয়া হতো বলেও জানান সুব্রত সরকার।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের