জাতি গঠনে কাজ করে যাওয়ার প্রত্যয় জানালেন ইমেরিটাস অধ্যাপকরা

প্রেস রিলিজ
২৯ জুলাই ২০২৩, ২২:০৩আপডেট : ২৯ জুলাই ২০২৩, ২২:০৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ছয় ইমেরিটাস অধ্যাপককে সংবর্ধনা জানানো হয়েছে। শনিবার (২৯ জুলাই) বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সম্মাননা অনুষ্ঠানে দেশের প্রথিতযশা এই শিক্ষাবিদরা ইমেরিটাস অধ্যাপকের স্বীকৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। এর ফলে জীবনের ঊষালগ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে তাদের আরও কিছু কাজ করার সুযোগ তৈরি হলো। 

তারা বলেন, এই সম্মান তাদের জন্য শুধু প্রাপ্তি নয়, জাতির কাছে দায়বদ্ধতা। তাই জীবনের বাকিটা সময় শিক্ষক হিসেবে দেশ ও মানুষের কল্যাণে তাদের চেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন দেশবরেণ্য এই শিক্ষাবিদরা।

সংবর্ধনা পাওয়া শিক্ষকরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক হাশেম খান, চারুকলা ইনস্টিটিউটের অঙ্কন ও চিত্রায়ন বিভাগের অধ্যাপক রফিকুন নবী, আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের অধ্যাপক খন্দকার বজলুল হক, ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আতিউর রহমান। বিদেশে অবস্থান করায় ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে পারেনি। অন্য পাঁচ ইমেরিটাস অধ্যাপক অনুষ্ঠানে যোগ দেন। 

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীন বাংলাদেশের এক গৌরবময় প্রতিষ্ঠান। এদেশের স্বাধিকার আদায় থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম কেন্দ্র হয়ে ওঠা এই বিশ্ববিদ্যালয় সৃষ্টি করেছে বিপুল সংখ্যক দক্ষ মানবসম্পদ। জাতির গৌরবের প্রতীক এই বিদ্যাপীঠ দেশবরেণ্য এই ছয় সাবেক শিক্ষককে ইমেরিটাস অধ্যাপক ঘোষণা করেছে; যা দেশের উচ্চ শিক্ষাঙ্গনে এটি এক বিরল ঘটনা।’ গুণী ও খ্যাতিমান সাবেক শিক্ষকদের সম্মানিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় তার গৌরবময় ঐতিহ্যের ধারা বহাল রেখেছে বলেও উল্লেখ করেন পরিকল্পনা মন্ত্রী।

বিশেষায়িত গণমাধ্যম বহুমাত্রিকডটকমের আয়োজনে শুক্রবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের মাল্টিপারপাস হলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে গুণী এই শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়। 

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ-ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদের সহ-সভাপতি আনোয়ার হোসেন পাহাড়ীর সভাপতিত্বে এবং বহুমাত্রিক.কম এর প্রধান সম্পাদক আশরাফুল ইসলামের সঞ্চালনায় ৫ সংবর্ধিত অতিথি ছাড়াও বক্তব্য দেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও সাবেক উপাচার্য আব্দুস সাত্তার মণ্ডল, ঢাকাস্থ রুশ দূতাবাসের রাশিয়ান হাউজের পরিচালক ও কনস্যুলার পাভেল দ্ভইচেনকভ, সিবোন্ড শিপিংয়ের চেয়ারম্যান লে. জেনারেল (অব.) আবুল হোসেন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেবুন্নেসা। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ-ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদের সভাপতি তাস হোড়। 

/ইউএস/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম