নরসিংদীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২৩, ২২:১৪আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০২:৫৬

উচ্চ আদালত থেকে জামিন পাওয়া আসামি লিটন মিয়ার বেইলবন্ড (জামিনের মুচলেকা) গ্রহণ না করার ঘটনার বিষয়ে ব্যাখ্যা দিতে নরসিংদীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোল্যা সাইফুল আলমকে তলব করেছেন হাইকোর্ট।

আগামীকাল বৃহস্পতিবার (৩ আগস্ট) তাকে সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বুধবার (২ আগস্ট) মামলার আদেশের অনুলিপি থেকে এ তথ্য জানা গেছে। এর আগে গত ২৪ জুলাই বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দ মাহমুদুল আহসান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

লিখিত আদেশের অনুলিপিতে বলা হয়েছে, নরসিংদীর শিবপুর মডেল থানায় করা এক মামলায় আসামি মো. লিটন মিয়াকে গত ২৯ মে হাইকোর্ট জামিন দেন। জামিনের বেইলবন্ড (মুচলেকা) আসামির আইনজীবী নরসিংদীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে দাখিল করেন। কিন্তু নরসিংদীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এখনও জামিনের মুচলেকা গ্রহণ করেননি। এ কারণে হাইকোর্টে জামিন পাওয়া আসামি লিটন মিয়া এখনও কারাগারে রয়েছেন।

পরে বিষয়টি হাইকোর্টের নজরে আনা হয়। এরপর শুনানি শেষে ঘটনার ব্যাখ্যা দিতে নরসিংদীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে তলব করেন হাইকোর্ট।

/বিআই/এনএআর/
সম্পর্কিত
স্বামী হত্যা মামলায় স্ত্রীসহ ২ জন হাইকোর্টে খালাস
ইসলাম ধর্মে দীক্ষিত হলে নির্যাতন প্রতিরোধ আইন প্রযোজ্য নয়: বোম্বে হাইকোর্ট
মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা সীমিত করার বিধানের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
সর্বশেষ খবর
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
শেষের ঝড়ে সমতা ফেরালো বেলজিয়াম, ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে
শেষের ঝড়ে সমতা ফেরালো বেলজিয়াম, ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে
ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ধস, আতঙ্কে কয়েক গ্রামের মানুষ
ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ধস, আতঙ্কে কয়েক গ্রামের মানুষ
প্রথমার্ধেই বেলজিয়ামকে চাপে ফেলে এগিয়ে গেছে সেনেগাল
প্রথমার্ধেই বেলজিয়ামকে চাপে ফেলে এগিয়ে গেছে সেনেগাল
সর্বাধিক পঠিত
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা