ইসরায়েলি প্রধান বিমানবন্দরের কাছে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০৪ মে ২০২৫, ১৭:৩৯আপডেট : ০৪ মে ২০২৫, ১৭:৩৯

ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। রবিবার (৪ মে) সকালে আঘাত করা এই ক্ষেপণাস্ত্র ইয়েমেন থেকে নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জরুরি পরিষেবার বরাতে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে তৎক্ষণাৎ চারজন আহত হয়েছেন। এছাড়া, আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যাওয়ার সময় আরও দুজন আঘাতপ্রাপ্ত হয়েছেন।

হামলার পর সতর্ক করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ বলেছেন, আমাদের কেউ আঘাত করলে তা সাতগুণ শক্তিতে ফিরিয়ে দেওয়া হবে।

এদিকে, ইয়েমেনি হুথি বিদ্রোহী গোষ্ঠীর সামরিক শাখার মুখপাত্র ইয়াহইয়া সারিই বলেছেন, ইসরায়েলি বিমানবন্দর আর বিমানযাত্রার জন্য নিরাপদ নয়।

হামলার পর সাময়িকভাবে বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রেখেছিল কর্তৃপক্ষ। তবে কিছুক্ষণ পরই আবার ফ্লাইট পরিষেবা চালু করা হয়।

ইসরায়েলি আকাশসীমায় ক্ষেপণাস্ত্রটি শনাক্ত হওয়া মাত্রই দেশের বিভিন্ন স্থানে সতর্ক সংকেত বাজানো শুরু হয়। অনলাইনের ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগ মুহূর্তে নিকটবর্তী সড়কে গাড়িচালকেরা রাস্তার পাশে দাঁড়িয়ে নিরাপদ আশ্রয় খুঁজছিলেন। কিছুক্ষণের মধ্যেই ক্ষেপণাস্ত্রটি আছড়ে পড়ে কালো ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি করে।

ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই তা ধ্বংস করতে পারার ব্যর্থতার কারণ তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী।

ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা গাজাবাসীর সমর্থনে দীর্ঘদিন ধরেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। তবে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষাকে পরাস্ত করে কোনও লক্ষ্যবস্তুতে তারা সচরাচর আঘাত হানতে পারে না।

হামাসের প্রতি সমর্থনে জানাতে তারা লোহিত সাগরেও কিছু অভিযান অব্যাহত রেখেছে। ইসরায়েলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততার অজুহাতে এ পর্যন্ত শ খানেক জাহাজে হামলা চালিয়েছে তারা। তবে ইদানীং তাদের এই হামলার জবাবে ব্যাপক বোমাবর্ষণ শুরু করেছে মার্কিন বাহিনী।

/এসকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম