১৬ বছর পলাতক থাকার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৩, ১৩:৩২আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১৩:৩২

২০০৭ সালে জয়পুরহাট জেলার সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামে মজিবুর রহমানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর থেকে পলাতক ছিলেন মামলার আসামি মো. লুৎফুর রহমান (৫৫)। সম্প্রতি আদালত তার মৃত্যুদণ্ডের রায় দেন। অবশেষে তাকে গ্রেফতার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

বুধবার (২ আগস্ট) রাতে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকার পলাশবাড়ী ডেন্ডাবর এলাকা থেকে লুৎফর রহমানে গ্রেফতার করা হয়। এটিইউ এর পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ ছানোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ২০০৭ সালে ১৭ ডিসেম্বর জয়পুরহাট জেলার সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামে বাসায় ঢুকে মজিবুর রহমানকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। ঘটনার পরপরই জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়। এরপর থেকে পলাতক ছিল লুৎফর রহমান। গত ১৬ বছর ধরে আত্মগোপনে থেকে দেশের বিভিন্ন জায়গায় অবস্থান করে আসছিল সে। ২০২৩ সালের ২০ জুন জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালত ওই হত্যা মামলায় আসামি লুৎফুর রহমানকে মৃত্যুদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দেন। এরপর সম্প্রতি বিভিন্ন তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করে এটিইউ।

/আরটি/এফএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের