‘ওমানে নারী এমপি আটকের ঘটনা বিব্রতকর’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৩, ২০:৩৩আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ২১:৪০

মঙ্গলবার (১ আগস্ট) রাতে ওমানে নারী সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনিকে আটকের ঘটনা বিব্রতকর। এটা প্রবাসী বাংলাদেশিদের জন্য যেমন বিব্রতকর, তেমনি বাংলাদেশ সরকারের জন্যও।

বৃহস্পতিবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দূতাবাস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট ১৭ জনকে আটক করা হয় এবং তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।’

সেহেলি সাবরিন বলেন, ‘প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন। আমাদের প্রত্যাশা থাকবে, বাংলাদেশি নেতা ও উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা যখন বিদেশ সফর করবেন, তখন তাদের সঙ্গে সাক্ষাৎ ও সভা করার ক্ষেত্রে প্রবাসীরা স্থানীয় আইন যথাযথভাবে মেনে চলবেন। যাতে এ ধরনের বিব্রতকর পরিস্থিতির শিকার না হতে হয়।’

তিনি বলেন, ‘ওমানে সভা করার ক্ষেত্রে নিষেধ আছে এবং যারা ওখানে সভা করেছিলেন, তারা ওমান সরকারের অনুমতি নেননি। এছাড়া সংখ্যাও অনেক বেশি ছিল। এটি হোটেলে করা হয়েছিল। এ জন্য পুলিশ তৎপরতা চালায়।’

তিনি আরও যোগ করেন, ‘আমি দূতাবাস থেকে যত দূর জানতে পেরেছি, সংসদ সদস্যকে পুলিশ কাস্টডিতে দেখে আমাদের দূতাবাসের কর্মকর্তারা গিয়ে মুক্ত করেন।’

মুচলেকা দিতে হয়েছে কিনা জানতে চাইলে সেহেলি সাবরিন বলেন, দূতাবাসের ক্ষেত্রে সব কিছুর একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া আছে। দূতাবাস যখন হস্তক্ষেপ করেছে তখন দূতাবাসের একটি মুচলেকা, হস্তক্ষেপের মাধ্যমেই তো পুলিশ কাস্টডি থেকে তাকে মুক্ত করা হয়েছে।

তিনি বলেন, অনুষ্ঠান হয়েছিল রাত ১০টার দিকে। পরদিন সকালে দূতাবাসের হস্তক্ষেপে নারী এমপিকে মুক্ত করা হয়।

/এসএসজেড/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি