ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২৩, ০৮:৪৫আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০৮:৪৭

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সরকারি সিদ্ধান্তের খবরকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (৭ আগস্ট) ওয়াশিংটনে পররাষ্ট্র দফতরে নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র ম্যাথু মিলার এ কথা জানান।

তিনি বলেন, ওই আইনের সংস্কার ও মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে সরকারের দীর্ঘদিনের প্রতিশ্রুতিকে আমরা স্বাগত জানাই। আমরা এর আগেও বলেছিলাম যে সরকারের সমালোচনাকারীদের গ্রেফতার ও মুখ বন্ধ রাখার জন্য আইনটি ব্যবহার করা হচ্ছিল।

এই আইনের স্থলে নতুন প্রস্তাবিত 'সাইবার সিকিউরিটি আইন' যেন আন্তর্জাতিক মানের হয়, সে ব্যাপারেও সজাগ যুক্তরাষ্ট্র। মুখপাত্র ম্যাথু মিলার আরও বলেন, 'আমরা সরকারকে উৎসাহিত করবো, সংশ্লিষ্ট সবাই যেন ওই আইনের খসড়ার পর্যালোচনা করতে পারে এবং মতামত দিতে পারে।'

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান