পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ বিজিবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২৩, ২১:৪১আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ২১:৪১

ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৮ আগস্ট) বিকালে বিজিবির চট্টগ্রাম অঞ্চলের অধীন চট্টগ্রাম ব্যাটালিয়নের (৮ বিজিবি) উদ্যোগে নগরীর হালিশহরে জলাবদ্ধতা ও বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রী হিসেবে প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি চিনি, এক লিটার সয়াবিন তেল, দুই কেজি আলু, দুই কেজি পেঁয়াজ, এক কেজি লবণ ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।

অপরদিকে, বিজিবির আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) উদ্যোগে আলীকদম সদরের নয়াপাড়া ইউনিয়নের রোয়াস্তু বুলু কারবারিপাড়া ও আব্বাস কারবারিপাড়ায় পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বাঙালিসহ মোট ১০০ নিম্ন আয়ের গরিব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও ওষুধ বিতরণ করা হয়। ত্রাণসামগ্রী হিসেবে প্রতি প্যাকেটে জন প্রতি ৫ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি চিনি, এক লিটার তেল, দেড় কেজি আলু ও এক কেজি চিড়া ও শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া চট্টগ্রাম রিজিয়নের রাঙ্গামাটি সেক্টর সদরসহ অধীন ব্যাটালিয়ন এবং গুইমারা সেক্টরের অধীন খেদাছড়া ও যামিনীপাড়া ব্যাটালিয়ন পাহাড় ধসের কারণে ক্ষতিগ্রস্ত অসহায়, গরিব ও দরিদ্র ৩২৯টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক