৫৮ মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়ে বাচ্চুর আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২৩, ২৩:১৪আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ২৩:১৪

বেসিক ব্যাংকের কয়েক হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারির ৫৮ মামলার আসামি ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন। আগামী সপ্তাহে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এ আবেদনের উপর শুনানি হবে।

বুধবার (৯ আগস্ট) দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ৫৯টি মামলায় ১৪৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের অনুমোদন দিয়েছে দুদক। এসব মামলার মধ্যে একটি ছাড়া বাকি ৫৮টি মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান বাচ্চু চার্জশিটভুক্ত আসামি।

চার্জশিটে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে অন্যায়ভাবে নিজেরা লাভবান হয়েছেন এবং অন্যদের লাভবান করেছেন। এতে বেসিক ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যানসহ বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন কম্পানি ও প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরা জড়িত। তারা ভুয়া মর্টগেজ, মর্টগেজের অতিমূল্যায়ন, মর্টগেজবিহীনভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে বেসিক ব্যাংক থেকে ঋণ নেওয়ার মাধ্যমে দুই হাজার ২৬৫ কোটি ৬৮ লাখ ১৪৫ টাকা আত্মসাৎ করেন।

/বিআই/এমএস/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের