যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় শিশু নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২৩, ২৩:২৬আপডেট : ১২ আগস্ট ২০২৩, ২৩:২৬

রাজধানীর যাত্রাবাড়ীর কাজীরগাঁও এলাকায় বাসার সামনে গাড়ির ধাক্কায় মরিয়ম (২) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ঘটনাটি ঘটে।

শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সন্ধ্যা ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

উদ্ধারকারী প্রতিবেশী চাচা মো. শামীম মিয়া বলেন, কাজীরগাঁও বাসার সামনে রাস্তায় খেলাধুলা করার সময় অজ্ঞাত কোনও গাড়ির ধাক্কায় আহত অবস্থায় পড়ে ছিল। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। বাসার সামনে রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করে। তবে কিসের সঙ্গে লেগে আহত হয়েছিল, সে বিষয়ে জানতে পারিনি।

মরিয়ম লালমনিরহাট সদর উপজেলার তিস্তাপানা গ্রামের লাভলু হোসেনের মেয়ে। লাভলু স্থানীয় একটি প্রতিষ্ঠানে দিনমজুরের কাজ করেন।

/এআইবি/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম