মশার বিরুদ্ধে শিশুদের সুপার হিরো বানাতে চান মেয়র আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২৩, ০৯:৩১আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ০৯:৩১

ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়াতে স্কুলে স্কুলে প্রচারাভিযানে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। করপোরেশনের মেয়র আতিক বলেন, ‘মশার বিরুদ্ধে আমরা আমাদের শিশুদের সুপার হিরো বানাতে চাই। শিশুরা যদি মশার বিষয়ে জানতে পারে এবং কামড় থেকে নিজেদের মুক্ত রাখতে পারে, তবে আমরা ডেঙ্গু রোগ প্রতিরোধ করতে পারবো।‘

সোমবার (১৪ আগস্ট) দুপুরে রাজধানীর কাফরুলে উত্তর কাফরুল হাই স্কুলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারাভিযানকালে এসব কথা বলেন তিনি

মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের পক্ষ থেকে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনার পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে প্রচার কাজ চালানো হচ্ছে। আমি, আমার কাউন্সিলর ও কর্মকর্তারা কাজ করছি। তবে শুধু সিটি করপোরেশনের পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। জনগণকে সচেতন হতে হবে। ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়াতে স্কুলে স্কুলে প্রচারাভিযানে যাচ্ছি।’

‘মশার কামড় ক্ষতিকর!’ নামে একটি আর্টবুকও প্রকাশ করেছে ডিএনসিসি। সিটি করপোরেশন থেকে বইটি ঢাকা উত্তরের সব প্রাইমারি স্কুল ও কিন্ডারগার্টেনে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এই বইটিতে চিত্রাঙ্কন করার মাধ্যমে শিশুরা মশার কামড় থেকে বাঁচতে করণীয় সম্পর্কে শিখতে পারবে জানিয়ে ডিএনসিসির মেয়র বলেন, ‘শিশুরা মশার প্রজননস্থল, ক্ষতিকর দিক সম্পর্কে জানলে পরিবারে এর প্রভাব পড়বে।’ আর্টবুকটির সঙ্গে রঙ পেন্সিলও বিতরণ করা হবে বলে জানান মেয়র আতিকুল ইসলাম। 

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ করে মেয়র বলেন, ‘তোমরা তোমাদের বাবা-মা, ভাই-বোন, দাদা-দাদি, নানা-নানিসহ আত্মীয়-স্বজন এবং পাড়া প্রতিবেশীদের জানাবে কোথাও যেন পানি জমে না থাকে। বাসা-বাড়ি, বারান্দা, ছাদ সব জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।'

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ডিএনসিসি মেয়র বলেন, ‘স্কুলে স্কুলে প্রচারাভিযান ও আর্টবুক বিতরণের ফলে জনগণের মধ্যে সচেতনতা বাড়ছে। স্কুলে এসে দেখলাম সব শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে তিন দিনে একদিন জমা পানি ফেলে দিন। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা জেনে গেছে এডিস মশা কোথায় জন্মায়। এডিস মশা নিধনে করণীয় কি তারা জেনে গেছে।’

মেয়র আরও বলেন, ‘আমরা ডিএনসিসি থেকে তিন স্তরে কাজ করছি। কাউন্সিলরদের নেতৃত্বে টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্স বড় বড় ভবন ও নির্মাণাধীন ভবনের ডাটাবেইজ তৈরি করছে। আমি কাউন্সিলরদের নির্দেশনা দিয়েছি যেন নির্মাণাধীন ভবনের মালিককে চিঠি দিতে। আমরা বসে নেই। কাজ করে যাচ্ছি। ডেঙ্গু নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

স্কুলে প্রচারাভিযান শেষে ডিএনসিসি মেয়র ইব্রাহিমপুরে সিটি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় ১৬নং ওয়ার্ডের স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক, ইমামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ডিএনসিসি মেয়র মতবিনিময় সভায় উপস্থিত সকলকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

মতবিনিময় সভা শেষে ডিএনসিসি মেয়র উপস্থিত সকলকে নিয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।  

প্রাচারাভিযানে ও মতবিনিময় সভায় অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. এ কে এম শফিকুর রহমান, উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লে. কর্নেল মো. গোলাম মোস্তফা সারওয়ার, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমদাদুল হক, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আবেদ আলী, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মতিউর রহমান, সংরক্ষিত আসনের কাউন্সিলর সাহিদা আক্তার শীলা প্রমুখ।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম