বেবিচকের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

বাংলা টিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২৩, ১৯:২৬আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১৯:২৯

যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী পালন করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

মঙ্গলবার (১৫ আগস্ট) দিনের শুরুতে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের নেতৃত্বে সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ১১টায় এ উপলক্ষে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দফতরে মিলনায়তনে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে বেবিচকের নব নির্মিত মিলনায়তনের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন, আদর্শ ও বেবিচকের উন্নয়ন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করা হয়। এতে বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ভূমিকার ওপর আলোচনা করা হয়। স্বাধীনতা লাভের পর বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে মাত্র সাড়ে তিন বছরে বাংলাদেশের উন্নয়ন  কার্যক্রমের ওপর আলোকপাত করা হয়।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেই তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ  উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ভবন নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলেছে। এছাড়া কক্সবাজার, সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ সব উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন বাংলাদেশকে ‘আঞ্চলিক এভিয়েশন হাব’- এ পরিণত করা আজ বাস্তবায়নের পথে।’ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের জন্য সবাইকে একযোগে কাজ করার জন্য আহ্বান জানান বেবিচক চেয়ারম্যান।

বাদ জোহর বেবিচকের সিভিল এভিয়েশন অ্যাকাডেমির জামে মসজিদে বঙ্গবন্ধুর ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাতে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সদস্য ও  সব শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
‘ভুল দায়মুক্তিতে’ পদোন্নতি, বেবিচকের ৩ প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মন্ত্রণালয়
শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনার প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
অগ্নিনিরাপত্তার কর্মকর্তা-কর্মচারীদের আরও দক্ষ হওয়ার আহ্বান বেবিচক চেয়ারম্যানের 
সর্বশেষ খবর
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক