বিচারপতিকে নিয়ে আপত্তিকর বক্তব্য: দিনাজপুরের পৌর মেয়রকে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২৩, ১০:৫০ আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১০:৫০

সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে নিয়ে আপত্তিকর বক্তব্যের প্রেক্ষাপটে আদালত অবমাননার অভিযোগে দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে তলব করেছেন আপিল বিভাগ।

আগামী ২৪ আগস্ট সকাল ৯টায় জাহাঙ্গীর আলমকে আপিল বিভাগে হাজির হয়ে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এ ছাড়া দিনাজপুরের মেয়র জাহাঙ্গীরের আপত্তিকর বক্তব্যের ভিডিওটি অপসারণ করতে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে অভিযোগের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। মেয়র জাহাঙ্গীর আলমের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে নিয়ে আপত্তিকর বক্তব্যের জন্য দিনাজপুর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আপিল বিভাগে আবেদন করেন সুপ্রিম কোর্টের ৪ আইনজীবী। তারা হলেন আইনজীবী হারুন অর রশীদ, আইনজীবী মাহফুজুর রহমান রোমান, আইনজীবী মো. মনিরুজ্জামান রানা ও আইনজীবী শফিক রায়হান শাওন।

শুনানিতে অ্যাটর্নি জেনারেল মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের আপত্তিকর বক্তব্যকে আদালত অবমাননার উল্লেখ করে তার সর্বোচ্চ সাজা চান।

অন্যদিকে জাহাঙ্গীর আলমের পক্ষের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আদালতকে বলেন, ‘জাহাঙ্গীর আলম তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছেন। তার এই দুঃখ প্রকাশ গ্রহণ করা হোক।’

একপর্যায়ে সর্বোচ্চ আদালত বলেন, ‘আমরা তাকে তলব করছি, তিনি আসুন।’

এরপর আদালত মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে আগামী ২৪ আগস্ট সকাল ৯টায় আপিল বিভাগে হাজিরের নির্দেশ দেন।

/বিআই/এনএআর/
সম্পর্কিত
দুই মামলায় সাবেক এমপি তুহিনের জামিন স্থগিত
রাত ১১টার মধ্যে মদের দোকান বন্ধের নির্দেশনা চেয়ে রিট
ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলাম মোল্লাকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২ অক্টোবর, ২০২৬)
৯ গোলে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
৯ গোলে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির