উত্তরায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ আগস্ট ২০২৩, ০০:৪৯আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০১:০২

রাজধানীর উত্তরায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত মো. লিমন আহামেদ (১৮) আই.ই.এস উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। বৃহস্পতিবার (১৭ আগস্ট)  রাত ৮ টার দিকে  উত্তরা পশ্চিম থানা এলাকায় এ ঘটনা ঘটে।

তাক গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তার বাবা আব্দুল খালেকসহ লিমনের বন্ধুরা রাত সোয়া ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।

জামালপুর সদর উপজেলার গৈনাথপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে লিমন। বর্তমানে উত্তরা ৫ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডে পরিবারের সঙ্গে থাকতো। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল বড়।

উদ্ধারকারী নিহতের বন্ধু দিপ হাওলাদার জানান, উত্তরা পশ্চিম থানাধীন ১৪নং সেক্টর ১০ নং রোড জহুরা মার্কেটের সামনে বন্ধুদের সঙ্গে দোকানে চা খাচ্ছিল তিন বন্ধু, লিমন, দিপ ও আদনান। সেখানে বখাটে ওবায়দুল, শাহজালাল, মমিনুলসহ  কয়েকজন  যুবক তাদের সঙ্গে চলাফেরা না করায় কথা-কাটাকাটি হয়। এরই জেরে ওবায়দুল ধারালো ছুরি দিয়ে আদনান কে ছুরিকাঘাত করে, লিমন এগিয়ে গেলে তাকেও বুকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিহতের মা লাকি বেগম বলেন, ছেলে আমার কাছে নুডলস খেতে চেয়ে ছিল, আমি তা ব্যাবস্থা করার আগেই সে বাসা থেকে বের হয়ে যায়। পরে সংবাদ পাই,  সন্ত্রাসীরা আমার ছেলে কে কুপিয়ে আহত করেছে। সংবাদ পেয়ে হাসপাতালে এসে ছেলের মরদেহ দেখতে পাই।

এআইবি/কেএইচ/এলকে/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু নামলো নদীতে, প্রাণ গেলো ২ জনেরই
দুই এসএসসি পরীক্ষার্থীর শরীরে ৫১ সেলাই, কুপিয়েছে কারা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম