কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউমিনিটির (কেএফএইচ) আয়োজনে পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজে অধ্যয়নরত সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি দেওয়া হয়েছে।
শুক্রবার ১৮ আগস্ট রাজধানীতে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তি তুলে দেন সাবেক সিনিয়র সচিব ড. মেসবাহুল আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক সচিব মো. আনোয়ারুল ইসলাম সিকদার (এনডিসি) এবং এশিয়া রিজিওনাল কো-অর্ডিনেটর ড. মো. গোলাম হোসেন ও বিএফআরআইয়ের সাবেক মহাপরিচালক।
অনুষ্ঠানে ১৫ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। এ ছাড়া সংগঠনের উপদেষ্টা, আজীবন সদস্য এবং শিক্ষাবৃত্তির ডোনারদের সম্মাননা দেওয়া হয়।








