রাজধানীতে তেলবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২৩, ২১:৫১আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ২১:৫১

রাজধানীর ডেমরায় তেলবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে মো. আব্দুল্লাহ (১৮) নামে এক তরুণ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার বন্ধু আরোহী নিশাদ (১৭)। বুধবার (২৩ আগস্ট) বিকালে ডেমরা স্টাফ কোয়াটার এলাকায় এ ঘটনা ঘটে। 

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক নিহত হয়। আহত হয় একজন। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ মিটফোর্ড  মর্গে পাঠানো হয়েছে হয়েছে বলে জানান ওসি।

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দুলারামপুর গ্রামের বিদ্যান মিয়ার ছেলে আব্দুল্লাহ। সে ডেমরার সারুলিয়া টেংরা ক্যানেলপাড় এলাকায় পরিবারের সঙ্গে থাকতো। এ বছর এসএসসি পাস করেছে সে।

নিহতের বাবা জানান, আব্দুল্লাহ তার এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে আরেকজনকে সঙ্গে নিয়ে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে।

/এআইবি/কেএইচ/এফএস/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম