জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যুগ্ম কমিশনার মাসুমা খাতুনকে অপহরণের পর নির্যাতনের মামলায় রিমান্ড শেষে তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
কারাগারে যাওয়া আসামিরা হলেন— অটোরিকশার চালক সাইফুল ইসলাম, শিক্ষার্থী ইয়াসিন আরাফাত রাজু ও আবু বক্কর সিদ্দিক সাব্বির।
শনিবার (২৬ আগস্ট) রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। এরপর তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মো. সহিদুল ওসমান মাসুম। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমীর আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ২৪ আগস্ট আদালত তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
নারী কর কর্মকর্তাকে অপহরণের ঘটনা ঘটে ১৭ আগস্ট রাতে। এ ঘটনায় রমনা মডেল থানায় চার জনের নাম উল্লেখ করে অপহরণের মামলা করা হয়। মামলার প্রধান আসামি করা হয় মো. মাসুদ নামে এক ব্যক্তিকে, যিনি জুলাই মাসে ওই নারী কর কর্মকর্তার ব্যক্তিগত গাড়ির চালক ছিলেন। চলতি মাসের ১ তারিখে তাকে চাকরিচ্যুত করা হয়।
আরও পড়ুন:
সাবেক স্বামীর পরিকল্পনাতেই কর কর্মকর্তা অপহরণ, গ্রেফতার ৩









