দরিদ্রদের জীবনমান উন্নয়নে ১০ সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৩, ১৯:৫৭আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ২০:০৩

সম্প্রতি অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) এক গবেষণায় উঠে এসেছে দেশে বস্তি এলাকার প্রায় ৮২ শতাংশ মানুষ দরিদ্র। এই দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে নীতিগত, অধিকারগত এবং মৌলিক পরিষেবার বিষয়ে ১০টি সুপারিশ জানিয়েছেন দেশের বিশিষ্টজনেরা।

সোমবার (২৮ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘নগর দারিদ্র্য বস্তিবাসী ও বঞ্চিত জনগোষ্ঠীর ভূমিতে অধিকার এবং নাগরিক সেবায় অভিগম্যতা’ শীর্ষক এক সেমিনারে সুপারিশগুলো জানান বক্তারা। যৌথভাবে এ আয়োজন করে এএলআরডি ও এইচডিআরসি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং প্রাক্তন চেয়ারম্যান ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. আবুল বারকাত। তিনি বলেন, ‘দেশে বস্তি এলাকার ৮২ শতাংশ মানুষ দরিদ্র, যা মোট জনগোষ্ঠীর দারিদ্র্যের হিসাবে ৪১ শতাংশের কম নয়। যদিও সরকার বলছে, বস্তিবাসী ও বঞ্চিত জনগোষ্ঠীর ১৯ শতাংশ দরিদ্র।’

বস্তিবাসীর জীবনের চিত্র তুলে ধরে এই অর্থনীতিবিদ বলেন, ‘বস্তিবাসীর অন্য ব্যয় সংকুলান করতে খাদ্য ও শিক্ষা ব্যয় কমাতে হচ্ছে।’

এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, ‘ঢাকা শহরের কমপক্ষে ২৫-৩০ ভাগ মানুষ বস্তিতে থাকে। তবে তারা সমাজের বোঝা না। কিন্তু তারা বৈষম্যে শিকার। এর মাধ্যমে আমরা প্রতিনিয়ত সংবিধান লঙ্ঘন করছি। সরকার তাদের নিয়ে যথাযথ পরিকল্পনা করলে এ বৈষম্য দূর করা সম্ভব। আমাদের রাষ্ট্র তাদের কাজে লাগাতে পারছে না। যে কারণে বৈষম্য তৈরি হচ্ছে।’

মানবাধিকারকর্মী ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতানা কামাল সভাপতির বক্তব্যে বলেন, ‘আমরা যে সুপারিশগুলো দিয়েছি সেগুলো বাস্তবায়নের দায়িত্বে যারা রয়েছেন তারা যদি ঠিকমতো কাজ করেন তাহলে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব হবে। তাদের জীবনমান উন্নয়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বস্তি শুধু কোনও ভূখণ্ড নয়, এটা মানুষের জীবন। এই মানুষের জীবনকে জীবনের মতো করে বিকশিত করে দেওয়ার যে সুযোগ তা বাস্তবায়ন সম্ভব। আর এটা পারবেন যারা সমাজে নেতৃত্ব দিচ্ছে তারা।’

বিশিষ্টজনদের সুপারিশগুলো হলো–

১. অন্তর্ভুক্তিমূলক নগর পরিকল্পনা: শহুরে দরিদ্র চাহিদাগুলিকে অগ্রাধিকার দিয়ে নীতি তৈরি করা, মৌলিক পরিষেবাগুলিতে অ্যাক্সেস নিশ্চিত করা এবং প্রাসঙ্গিক সরকারি সংস্থাগুলির মধ্যে সহযোগিতা ও টেকসই উন্নয়ন কৌশলের জন্য উন্নয়ন অংশীদার সংস্থাগুলিকে নিযুক্ত করা।

২. জমির মেয়াদের নিরাপত্তা: শহুরে দরিদ্র ভূমি অধিকার রক্ষার জন্য ভূমি সংস্কার বাস্তবায়ন, জমি দখল এবং আবাসন অ্যাক্সেস সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রতিরোধ করা এবং সাংবিধানিক নীতির সঙ্গে নীতিগুলি সারিবদ্ধ করা।

৩. ভূমি অধিকার সুরক্ষা: ভূমি বাস্তুচ্যুতির বিরুদ্ধে শহুরে দরিদ্রদের সুরক্ষার জন্য আইন প্রয়োগ করা এবং লঙ্ঘনের জন্য প্রতিকারের ব্যবস্থা স্থাপন করা।

৪. অংশগ্রহণমূলক শাসন: স্থানীয় শাসন, প্রতিরোধে শহুরে দরিদ্রদের অংশগ্রহণকে উৎসাহিত করা। সম্প্রদায়ভিত্তিক সংস্থাগুলিকে শক্তিশালী করা।

৫. আইনি সহায়তা এবং সচেতনতা: শহুরে দরিদ্রদের শিক্ষিত করার জন্য আইনি সহায়তা পরিষেবা সরবরাহ করা।

৬. প্রাথমিক মৌলিক পরিষেবার বিধান: শহুরে দরিদ্রদের চাহিদার জন্য উপযুক্ত বিশুদ্ধ জল, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা এবং শিক্ষার ন্যায়সঙ্গত বিধান নিশ্চিত করা।

৭. অবকাঠামো উন্নয়ন: নিম্নআয়ের জনবসতিতে উন্নত অবকাঠামোতে বিনিয়োগ করা, জীবনযাত্রার অবস্থা উন্নত করা এবং স্বাস্থ্যের ঝুঁকি প্রতিরোধ করা।

৮. জীবিকার সুযোগ: বৃত্তিমূলক প্রশিক্ষণে চাকরির নিয়োগ এবং মাইক্রো অনুমোদন উন্নত অর্থনৈতিক সম্ভাবনার জন্য উদ্যোগ গ্রহণ করা।

৯. সামাজিক নিরাপত্তা জাল: আর্থিক-সামাজিক নিরাপত্তা নেট প্রোগ্রাম উন্নত করা। সংকটের সময় দুস্থদের জন্য সহায়তা, খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা। 

১০. ডিজিটাল অন্তর্ভুক্তি: ডিজিটাল সাক্ষরতা প্রশিক্ষণ, শিক্ষা এবং যোগাযোগের পথ খোলার মাধ্যমে ডিজিটাল বিভাজনের সেতুবন্ধন তৈরি করা।

সেমিনারে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. শফিক উজ জামান, দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দীন আহমেদ প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম