মুহিতকে হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনার অভিযোগ

বিএনপি নেতা জি কে গউছ ২ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২৩, ১৭:০৮আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১৭:০৮

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনা করার অভিযোগে গ্রেফতার বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩০ আগস্ট) তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর হত্যার ষড়যন্ত্রের মূল রহস্য উদ্ঘাটনের জন্য করা জিডির সুষ্ঠু তদন্তের জন্য তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন ডিবি পুলিশের এসআই আফতাবুল ইসলাম। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জিডির অভিযোগ থেকে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, ‘জি কে গউছ পরস্পর যোগসাজশে তৎকালীন হবিগঞ্জ সদর ও লাখাই আসনের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আবু জাহির এবং তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনা করে। এ ঘটনায় ২০১৫ সালের ২৮ আগস্ট হবিগঞ্জ সদর মডেল থানায় তার বিরুদ্ধে একটি মামলা হয়। ঘটনার পর থেকে জি কে গউছ ঢাকা ও তার আশপাশ এলাকায় আত্মগোপনে রয়েছে। তাকে গ্রেফতার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে হবিগঞ্জ সদর মডেল থানাকে জানানোর জন্য আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে। হত্যার ষড়যন্ত্রের মূল রহস্য উদ্ঘাটন এবং ওই মামলার অপর পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে জি কে গউছকে পুলিশ হেফাজতে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনে রিমান্ডে নেওয়া একান্ত প্রয়োজন।

গত ১৯ আগস্ট হবিগঞ্জ জেলা বিএনপি আয়োজিত পদযাত্রায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় ২১ আগস্ট পুলিশ বাদী হয়ে জি কে গউছকে প্রধান আসামি করে সাতশোর মতো নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে। ওই মামলায় মঙ্গলবার জি কে গউছসহ হবিগঞ্জের ১৮৩ জন নেতাকর্মী হাইকোর্টে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিকালে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এমডি আমিনুল ইসলামের দ্বৈত বেঞ্চ তাদের ছয় সপ্তাহের আগাম জামিন দেন। এরপর তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

/এমকেআর/আরকে/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি