দেশে ফিরে বাসায় যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে প্রবাসী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২৩, ২১:১০আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ২১:১০

রাজধানীতে যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টির কবলে পড়েছেন এক ইরাক প্রবাসী। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ওই প্রবাসীর নাম মো. আহসান আলী (৪১)। তার গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর থানার পাহাড়পুরে।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা বসুমতি পরিবহনের বাস ড্রাইভার মো. হাসান বলেন, অচেতন ব্যক্তির পকেটে তার পাসপোর্ট পাওয়া গেছে। তিনি ইরাক প্রবাসী। বৃহস্পতিবার ইরাক থেকে রওনা দিয়ে আজ দুপুরের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে বিমানবন্দর এলাকা থেকে গাবতলী যাওয়ার উদ্দেশ্যে বসুমতি পরিবহনে ওঠেন। গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় বাসটি থামানোর পর গাড়ির মধ্যে আমরা তাকে অচেতন অবস্থায় দেখতে পাই।

পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বিকালে সাড়ে ৪টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এসময় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তার পাকস্থলী ওয়াশ করে মেডিসিন বিভাগের ওয়ার্ডে ভর্তি করান।

বাস চালক হাসান আরও বলেন, অচেতন থাকায় ওই ব্যক্তির কী পরিমাণ টাকা-পয়সা বা কী ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, অচেতন ব্যক্তি ঢামেকের মেডিসিন ওয়ার্ডের চিকিৎসাধীন।

/এআইবি/আরটি/ইউএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি