মোহাম্মদপুরে চোর সন্দেহে কিশোরকে নির্যাতন করে হত্যা: গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:৫০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:৫০

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট সংলগ্ন হাজী চিনু মিয়া স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আকাশকে (১৪) নির্মাণাধীন ভবনে নির্যাতনের পর হত্যার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ সদর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় লাঠি, লোহার রড, ক্রিকেট খেলার স্টাম্প ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার দুজন হলো– জহিরুল ইসলাম বাবু ও আব্দুল বারেক বাবু।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গণমাধ্যম শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার কে এন নিয়তি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, ৭ সেপ্টেম্বর ভোর রাতে চোর সন্দেহে তারা ভিকটিম আকাশকে (১৪) প্রথমে আটক করে এবং পরে সেখানে থাকা অন্যরা তাদের সঙ্গে যুক্ত হয়ে ৬-৭ জন মিলে ভিকটিমকে আটকে রেখে দীর্ঘ সময় মারপিট করে। অতিরিক্ত মারপিটের কারণে আকাশ গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তখন গ্রেফতার জহিরুল ইসলাম বাবু তার ফোন থেকে আকাশের ফুফু মালতি আক্তারকে ফোন করে ডেকে এনে তাকে বাসায় পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর আকাশের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে অভিযুক্তরা সবাই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’

ঘটনায় জড়িত পলাতক বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বৃহস্পতিবার মোহাম্মদপুর থানাধীন টিক্কাপাড়া বরাবো সরকারি প্রাইমারি স্কুলের নির্মাণাধীন প্লটে আকাশকে ভোর রাতে চোর সন্দেহে নিরাপত্তাকর্মী এবং নির্মাণশ্রমিকরা আটক করে। সকাল ৬টা পর্যন্ত মারপিট করায় ভিকটিম আকাশ গুরুতর আহত হয়। বাসায় যাওয়ার পর সকাল আনুমানিক ৮টা ৫ মিনিটে সে মারা যায়। এই ঘটনায় ভিকটিমের ফুফু মালতি আক্তার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় অভিযোগ দায়ের করেন।

/আরটি/এমএএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের