এডিটরস গিল্ডের গোলটেবিল বৈঠক

অর্থনৈতিক সক্ষমতা বাড়ায় বাংলাদেশকে পাশে চায় উন্নত রাষ্ট্রগুলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২৯আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২৯

অর্থনৈতিক সক্ষমতা বাড়ায় দক্ষিণ এশীয় রাষ্ট্রসহ উন্নত দেশগুলো বাংলাদেশকে পাশে চায় বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, ভৌগোলিক অবস্থানের কারণে বর্তমান বিশ্ব ভূ-রাজনীতিতে বাংলাদেশ একটি সুবিধাজনক অবস্থানে রয়েছে। পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণেও দক্ষিণ এশীয় দেশগুলোসহ বিশ্বের উন্নত দেশগুলো বাংলাদেশকে পাশে চায়। এই সময়ে বাংলাদেশকে নিরপেক্ষ অবস্থানে থেকে নিজের সুবিধা আদায়ের সুপারিশও করেন বিশিষ্টজনেরা।

শনিবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর বনানীর ঢাকা গ্যালারিতে ‘এডিটরস গিল্ড’ আয়োজিত ‘বিশ্ব রাজনীতির প্রেক্ষিতে বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।

বৈঠকে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. জাইদী সাত্তার বলেন, ‘বিশ্ব অর্থনৈতিক মানচিত্রে বাংলাদেশের এখন একটা অবস্থান হয়ে গেছে। আইএমএফ  যখন গ্লোবাল ম্যাপ তৈরি করে, সেখানে বাংলাদেশ রয়েছে। যাদের উন্নত দেশ হিসেবে ধরা হয়— এ রকম ১৫টি দেশ রয়েছে, যারা  বাংলাদেশে থেকে পিছিয়ে আছে ইকোনমিক সাইজের দিক দিয়ে। এই ইকোনমিক সাইজ ম্যাটার ইন জিও পলিটিকস। বিশেষ করে বিশ্বায়নের ফলে ইমাজিন মার্কেট ইকোনমি এবং ডেভেলপমেন্ট ইকোনমি— এই দুই গ্রুপ ধীরে ধীরে গ্লোবাল ইকোনমিতে বড় রোল প্লে করতে থাকলো। যেখানে জি-৭ এর শেয়ার ছিল ৫০ কিংবা ৬০ শতাংশ গ্লোবাল ইকোনমিতে। সেখানে ইমাজিন মার্কেট ও ডেভেলপমেন্ট ইকোনমিক মার্কেট, বিশেষ করে এশিয়া প্যাসিফিক, তারা এখন গ্লোবাল ইকোনমিতে প্রায় ৪৭ শতাংশ শেয়ারের দিকে এগিয়ে যাচ্ছে। সে জন্য জি- ৭ কে জি-২০ তে নিয়ে এসে মার্কেটা বড় করছে। পরবর্তী সময়ে যখন জি ২৫ হবে, তখন বাংলাদেশও বড় ভূমিকা রাখবে।’

সাবেক রাষ্ট্রদূত ও সাবেক সচিব মোফাজ্জল করীম বলেন, ‘এটা প্রচলিত পদ্ধতি হয়ে গেছে যে, এসব সম্মেলন শেষে আমরা মিডিয়ার মাধ্যমে শুনবো— এক বিশ্ব করার জন্য সবাই একমত হয়ে গেছে। কিন্তু বাস্তবে নয়া দিল্লি থেকে বাড়ি যেতে যেতে এসব কথাবার্তা উড়ে যাবে। যদি এ রকমই হতো তাহলে তৃতীয় বিশ্ব বলে কোনও কথা থাকতো না। তাই প্রত্যেক দেশেই সেটা বাংলাদেশ, নেপাল, ভুটান যেই হোক না কেন, সবাই তার সক্ষমতায় বিশ্ব দরবারে মূল্যায়িত হবে। এক্ষেত্রে ভারত বুঝতে ভুল করেনি। তাদের একটা পার্টনার দরকার ছিল এই অঞ্চলে। তাই তারা বাংলাদেশকে পাশে চেয়েছে সব সময়।’

আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষক হেলাল মোর্শেদ বলেন, ‘আমাদের অবস্থান এবং বর্তমান বিশ্বে যে জিও পলিটিক্যাল সিস্টেম, সেই কারণে আমরা ঘুরে ঘুরে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছি। জিও পলিটিক্সটা একটা নতুন ধারায় চলে আসছে।’

বৈঠকে বিআইআইএসএস-এর গবেষণা পরিচালক অধ্যাপক ড. মাহফুজ কবীর বলেন, ‘বাংলাদেশের অভূতপূর্ব উন্নতি গ্লোবাল ইনভেস্টমেন্টের জন্য বড় ডিরেকশন।  যদিও এখনও বড় ইনভেস্টমেন্ট আসছে না, কিন্তু আল্টিমেটলি তারা ভবিষ্যতের জন্য পরিকল্পনা করছে। বাংলাদেশকে তারা নিজেদের পার্টনার হিসেবে দেখতে চায়। বাংলাদেশের লেভেলটা যে ওপরে উঠছে, সেটা বিশ্বের উন্নত দেশগুলো বুঝতে পারছে।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন— সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ, মানবাধিকার কর্মী রোকেয়া কবীর, আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক অধ্যাপক ড. সাহাব এনাম খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
কোটা আন্দোলন: বিভাজন থেকে বিরত থাকার আহ্বান এডিটরস গিল্ডের
সাংবাদিকতা নিয়ে পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতির প্রতিবাদ এডিটরস গিল্ডের  
এডিটরস গিল্ডের গোলটেবিল বৈঠকে বক্তারাবাজেটে ব্যাংকিং খাতের ‘রোগ’ সারানোর উদ্যোগ নেই
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক