‘পূর্ণাঙ্গভাবে অনলাইন চা নিলাম চালুর বিকল্প নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪৩আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪৩

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম বলেছেন, দেশের চা নিলাম ও চায়ের বিপণন কার্যক্রমকে আরও স্বচ্ছ ও গতিশীল করতে পূর্ণাঙ্গভাবে অনলাইন নিলাম সিস্টেম চালুর কোনও বিকল্প নেই।

রবিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রামের আগ্রাবাদে টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিটিএবি) চা নিলাম কক্ষে আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। টিটিএবি আয়োজিত এ কর্মশালায় চা বাগান মালিক, ক্রেতা ও ব্রোকাররা অংশগ্রহণ করেন।

আশরাফুল ইসলাম বলেন, এই সিস্টেম চালুর ক্ষেত্রে ক্রেতাদের সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া এবং অনলাইন নিলাম কার্যক্রমের সঙ্গে তাদের অভ্যস্থ করে তুলতে হবে।’ একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করে তা বাস্তবায়ন জরুরি বলেও জানান তিনি।

চা বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘পূর্ণাঙ্গভাবে নিলাম চালুর বিষয়ে টিটিএবিসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ইতোমধ্যে চট্টগ্রাম নিলাম কেন্দ্রে প্রতিটি নিলামে স্বল্পপরিসরে অনলাইনে চা নিলাম করা হচ্ছে। সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পূর্ণাঙ্গ অনলাইন টি অকশন চালু এখন সময়ের দাবি।’

কর্মশালায় বক্তারা অনলাইন চা নিলামের বিভিন্ন সুবিধা ও কারিগরি বিষয় তুলে ধরেন। এ সিস্টেম সম্পর্কে হাতে-কলমে ধারণা দেন।

টিটিএবির চেয়ারম্যান শাহ মাঈনুদ্দীন হাসানের সভাপতিত্বে কর্মশালায় বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এ এ মাসরুর উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যদের মধ্যে ছিলেন ইস্পাহানি টি লিমিটেডের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি, ডানকান ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ, চা বোর্ডের উপপরিচালক মুহাম্মদ মদহুল কবীর চৌধুরী।

/এসআই/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম