মোহাম্মদপুরে আকাশ হত্যা: রিমান্ডে দুই জন, একজনের দোষ স্বীকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০৭আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০৭

রাজধানীর মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবনে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. আকাশকে (১৪) নৃশংসভাবে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার দুই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ মামলায় অপর আসামি মো. ফিরোজ দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মো. মীর মোয়াজ্জেম হোসেন প্রান্ত (২৫) ও মো. মোস্তাফিজুর রহমান (৩৬)।

রবিবার (১০ সেপ্টেম্বর) আসামিদের আদালতে উপস্থিত করে হত্যার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই নাজমুল হাসান। অপরদিকে আসামিদের জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকী আল ফারাবী তাদের জামিন নামঞ্জুর করে প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পর আসামি ফিরোজের জবানবন্দি রেকর্ড করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকী আল ফারাবী।

এর আগে শনিবার (৯ সেপ্টেম্বর) হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার অপর দুই আসামি জহিরুল ইসলাম বাবু ও আব্দুল বারেক বাবুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শুক্রবার সিরাজগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে এই দুই জনকে গ্রেফতার করা হয়।

মামলার সূত্রে জানা যায়, মোহাম্মদপুর থানার টিক্কাপাড়া বরাবো সরকারি প্রাইমারি স্কুলের নির্মাণাধীন ভবনে থাকা নিরাপত্তাকর্মী এবং নির্মাণ শ্রমিকরা ভিকটিম শিশু আকাশকে চোর সন্দেহে আটক করে মারপিট করে। এতে ভিকটিম গুরুতর জখমপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করে।

জানা যায়, গত ৬ সেপ্টেম্বর রাত ১০টায় ভিকটিম শিশু আকাশ তার বাসা থেকে বের হয়ে রাতে আর বাসায় ফেরেনি। পরবর্তীতে ৭ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে ভিকটিমের ফুফুর মোবাইল ফোনে অভিযুক্ত জহিরুল ফোন করে। সে আকাশকে বরাবো সরকারি প্রাইমারি স্কুলের নির্মাণাধীন ভবন থেকে নিয়ে যেতে বলে।

ভিকটিমের ফুফু সংবাদ পেয়ে বরাবো সরকারি প্রাইমারি স্কুলের নির্মাণাধীন ভবনে যান এবং সেখানে থেকে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নসহ আহত অবস্থায় পড়ে থাকা আকাশকে উদ্ধার করে বাসায় নিয়ে আসেন। কিছুক্ষণ পরই আকাশ মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ ঘটনায় ভিকটিমের ফুফুর অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন-

রাজধানীতে রড চুরির অভিযোগে কিশোরকে রাতভর নির্যাতন, সকালে মৃত্যু

নির্মাণাধীন ভবনে রাতভর পেটানো হয় শিশুটিকে, ধারণ করা হয় ভিডিও!

/এমকেআর/এফএস/
সম্পর্কিত
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের