সাইবার নিরাপত্তা আইনে বিপজ্জনক ধারা রাখায় ডিইউজের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০৫আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০৫

জাতীয় সংসদে সদ্য পাস হওয়া সাইবার নিরাপত্তা আইনে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো বিপজ্জনক ধারা থাকায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে এই উদ্বেগ জানান।

নেতারা বলেন, সংসদীয় স্থায়ী কমিটির সভায় ডিইউজের পক্ষ থেকে প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের কয়েকটি ধারায় সংশোধনী আনার প্রস্তাব দেওয়া হয়েছিল। পরামর্শগুলো সংশোধনী এনে পূর্ণাঙ্গভাবে গ্রহণ করার কথা থাকলেও সদ্য পাস হওয়া সাইবার নিরাপত্তা আইনে তার প্রতিফলন দেখা যায়নি।

তারা বলেন, অংশীজনদের পরামর্শ উপেক্ষা করে সাইবার নিরাপত্তা আইনের ৪২ ধারায় বিনা পরোয়ানায় তল্লাশি ও গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশকে। এ ধরনের নিবর্তনমূলক ধারা স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে বাধা ও হুমকি।

ডিইউজে নেতারা আরও বলেন, অংশীজনদের পরামর্শ উপেক্ষা করে সাইবার নিরাপত্তা আইন পাস হওয়ার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা এবং বুদ্ধিবৃত্তিক চর্চার অবাধ ক্ষেত্র। সাইবার নিরাপত্তা আইনের কয়েকটি ধারায় সাংবাদিকতা চর্চার ক্ষেত্র সঙ্কুচিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অবিলম্বে এ সকল বিপজ্জনক ধারা সংশোধনের দাবি জানান তারা।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
সাইবার সুরক্ষা আইন: ‘যেই লাউ সেই কদু’
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান