নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত বিজিবি: মহাপরিচালক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৭আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৭

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতসহ যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বিজিবি। রবিবার (২৪ সেপ্টেম্বর) ফোর্স সাপোর্ট উইংয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান এ কথা বলেন।

বিজিবি মহাপরিচালক বলেন, ‘২২৮ বছরের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যে লালিত ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ বর্ডার গার্ড বাংলাদেশ। ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামে এ বাহিনীর (তৎকালীন বিডিআর) রয়েছে অবিস্মরণীয় অবদান। প্রতিষ্ঠা লাভের পর থেকেই বিজিবি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষার মহান দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করে আসছে। দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় এবং দেশ গঠন ও  জনকল্যাণমূলক বিভিন্ন কাজে বিজিবি’র অনবদ্য ভূমিকা সর্বমহলে প্রশংসিত হচ্ছে।’

বিজিবি মহাপরিচালক আরও বলেন, ‘সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে বিজিবির ওপর অর্পিত যেকোনও দায়িত্ব পালন এবং নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ যেকোনও পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদা প্রস্তুত রয়েছে।’

ঢাকার পিলখানায় বিজিবির সদর দফতরে বাহিনীর ফোর্স সাপোর্ট উইংয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। এই প্রীতিভোজ অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বিজিবি সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার আমন্ত্রিত সাংবাদিকরাসহ ফোর্স সাপোর্ট উইংয়ের সব পর্যায়ের কর্মকর্তা ও সৈনিকরা উপস্থিত ছিলেন।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম