কাউন্সিলর মানিকের সম্পদের সন্ধানে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪৪আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪৪

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক সম্পদের হিসাব বিবরণী চাইতে আদেশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের অনুসন্ধান ও তদন্ত-১ বিভাগের উপ-পরিচালক ফারজানা ইয়াসমিনের স্বাক্ষরে এ হিসাব বিবরণী সরবরাহের আদেশ জারি করা হয়।

দুদকের  চিঠিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিকের সম্পদ ও দায়-দেনার হিসাব বিবরণী সরবরাহের আদেশ জারির সিদ্ধান্ত নিয়েছে কমিশন। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (১) ধারা মোতাবেক হিসাব বিবরণী চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে  দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ (সংশোধিত ২০১৯)-এর বিধি ১৭ অনুযায়ী সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা ১-কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়। তারা কাজী জহিরুল ইসলাম মানিকের মিরপুরের ১০ নম্বর সেকশনের বি ব্লকের ১৪ নম্বর রোডের ১১ নম্বর বাসার ঠিকানায় এ আদেশ জারি করবে বলে দুদক সূত্র জানিয়েছে।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম