জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ফ্যাক্ট চেকিং বিষয়ে কর্মশালা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৫আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৫

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অপতথ্য ও উদ্দেশ্যমূলক তথ্য রোধে মানুষ ও সমাজকে রক্ষা করার জন্য গণমাধ্যকর্মীদের প্রতি যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক ফায়জুল হক।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ‘ফ্যাক্ট চেকিং অ্যান্ড ভেরিফিকেশন টেকনিকস’ বিষয়ক একদিনের কর্মশালায় তিনি এ আহ্বান জানান। ইনস্টিটিউটের সভাকক্ষে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক ফায়জুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আলোচক ছিলেন আবু রুশদ মো. রুহুল আমিন।

ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক বাংলাদেশের প্রেক্ষাপটে ‘ফ্যাক্ট চেকিং অ্যান্ড ভেরিফিকেশন টেকনিকস’ সম্পর্কে আলোচনা করেন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক নজরুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। 

আলোচক আবু রুশদ মো. রুহুল আমিন-এর আলোচনায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব ও ভুয়া সংবাদ প্রতিরোধের জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, সোস্যাল মিডিয়া, ফেসবুক, গুগল, টুইটার আইনের আওতায় আনা এবং সাংবাদিকতায় অপতথ্য রোধে সঠিক তথ্য যাচাইয়ের কৌশল প্রভৃতি বিষয়গুলো উঠে আসে। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় গণমাধ্যমকর্মীদের জন্য ফ্যাক্টস চেকিং টুলস ব্যবহারের ওপর বিশেষ জোর দেন।

কর্মশালায় অংশগ্রহণকারী হিসেবে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীসহ মোট ৬০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত কয়েকজন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম