সেনাবাহিনীর সঙ্গে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২৩, ২১:২৪আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ২১:২৪

বাংলাদেশ সেনাবাহিনী এবং অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের মধ্যে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। রাজধানীর বনানী আর্মি স্টেডিয়ামের এ প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। খেলা শেষে বিজয়ীদের মাঝে তিনি পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার  জেরেমি ব্রুয়ের ছাড়াও বাংলাদেশ সফররত অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের এয়ার কমোডর ম্যাককরমাক উপস্থিত ছিলেন। খেলায় বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল দল ৫-০ গোলে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সকে পরাজিত করে।

আইএসপিআর জানায়, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের প্রতিনিধি দল এবং ঢাকা সেনানিবাসের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সৈনিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইন্দো-প্যাসিফিক এনডেভার-২০২৩ এর অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী এবং অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে। এই খেলায় দুই দেশের পারস্পরিক সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
খাগড়াছড়িতে দুই দলের গোলাগুলির পর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের