দুদকের মামলায় সাবেক বিমানবালার তিন বছরের কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২৩, ১৭:৪৫আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১৭:৪৫

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় অবসরপ্রাপ্ত বিমানবালা নাজমীন সিদ্দিক শোভাকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) ঢাকার বিভাগ স্পেশাল জজ এস.এম জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা শেষে আসামিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

জানা যায়, আসামি নাজমীন সিদ্দিক শোভা ১৯৮৮ সালে বাংলাদেশ বিমানে চাকরিতে যোগদান করেন এবং  ২০০৭ সালে জুনিয়র পার্সার (বিমানবালা) হিসেবে অবসরে যান।

মামলার সূত্রে জানা যায়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ ২০১৬ সালের ২২ নভেম্বর আসামি শোভার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

মামলায় বাদী আসামির বিরুদ্ধে ৫৭ লাখ ৪৩ হাজার ৬৮৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনেন। এ সম্পদ অর্জনপূর্বক আসামি তা নিজ ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

২০১৫ সালের তার সম্পদের অনুসন্ধানে নামে দুদক। এতে দেখা যায়, নাজমীন সিদ্দিক শোভার নামে ৫৭ লাখ ৪৩ হাজার ৬৮৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে।

তদন্ত শেষে ২০১৯ সালের ২৫ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন এ মামলার তদন্ত কর্মকর্তা। ২০২০ সালের ১১ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু করেন আদালত।

 

/এমকেআর/এপিএইচ/
সম্পর্কিত
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান