পুলিশের মাঝে বঙ্গবন্ধুর চেতনা ছড়িয়ে দিতে টিডিএস সেমিনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২৩, ০১:০৪আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০১:০৪

জাতির পিতা বঙ্গবন্ধুর আহ্বান, সরকারি কর্মচারীরা যেন জনগণের সেবক হন। তাঁর সেই দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলে (টিডিএস) অনুষ্ঠিত হলো সেমিনার। মঙ্গলবার (৩ অক্টোবর) পুরান ঢাকায় টিডিএস কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনার শুরুর আগে ব্যাচভিত্তিক বিভিন্ন কোর্সে আগত প্রশিক্ষাণার্থীদের নিয়ে পুলিশ সুপার ট্রেনিং মোহাম্মদ আব্দুল হালিম বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলে (টিডিএস) অনুষ্ঠিত সেমিনার

১৯৭৫ সনে ১৫ জানুয়ারি জাতির পিতার প্রথম ও শেষ পুলিশ উইকে তাঁর ভাষণের ওপর গবেষণাধর্মী প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধুকে নিয়ে লেখক ও গবেষক পুলিশ সুপার ট্রেনিং মোহাম্মদ আব্দুল হালিম। তিনি তার প্রবন্ধে জাতির পিতার আহ্বান ও দেশের জন্য তাঁর ত্যাগের কথা কৃতজ্ঞভরে স্মরণের মাধ্যমে সেমিনারে উপস্থাপন করেন।

ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলে (টিডিএস) অনুষ্ঠিত সেমিনার

সেমিনার আয়োজক পুলিশ সুপার ট্রেনিং বলেন, আমি ট্রেনিং শাখায় যোগদান করার পরে চেষ্টা করছি প্রতিটি কোর্স ও আমাদের স্কুলের সদস্যদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনার আলো ছড়িয়ে দিতে। জনগণকে দ্রুততম সময়ে ট্রাফিক পুলিশি সেবা দেওয়া আমাদের অন্যতম দায়িত্ব। দেশপ্রেম নিয়ে জনগণের সেবা প্রাপ্তি সহজীকরণে পুলিশ সদস্যদের আরও তৎপর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে এই সেমিনারগুলোর আয়োজন ।

সেমিনারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুলিশের বিভিন্ন সময় অংশে নেওয়া প্রোগ্রামের ভিডিও ও স্থির চিত্র প্রদর্শন করা হয়।

/আরটি/এফএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী