লিবিয়ায় আটক ২২ জনকে দেশে ফেরানোর আকুতি পরিবারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২৩, ১৫:১০আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১৫:১০

ইতালি নিয়ে যাওয়ার কথা বলে ২২ যুবকের কাছ থেকে জনপ্রতি ছয়-সাত লাখ টাকা নেয় জুয়েল নামে এক ব্যক্তি। কিন্তু অবৈধভাবে ইতালি যাওয়ার পথে তারা আটকে যায় লিবিয়াতে। ধরা পড়ে সেখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। যথাযথ কাগজপত্র না থাকায় তাদের পাঠানো হয় জেল-হাজতে। সেখানে মানবেতর জীবনযাপন করা সেই ২২ যুবককে দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা। 

সোমবার (৯ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে তারা এ আকুতি জানান।

মানববন্ধনের মূল আয়োজক মাসুদ মোল্লা বলেন, ‘আমার ছেলে জাহিদকে ইতালি নিয়ে যাওয়ার কথা বলে কুমিল্লার দালাল জুয়েল ছয় লাখ টাকা নেয়। আরও ২০-২১ জনের কাছ থেকে টাকা নিয়েছে সে। কিন্তু অবৈধভাবে ইতালি যাওয়ার পথে তারা লিবিয়ায় আটকা পড়ে। সবাইকে সেখানকার জেলে পাঠানো হয়। এ খবর শোনার পর আমরা দালালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু কোনও পাত্তা পাইনি।’

তিনি বলেন, ‘সন্তানদের ছাড়া আমরা অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছি। তারা কীভাবে আছে, কী খাচ্ছে তা আমাদের জানা নেই। সন্তানদের চিন্তায় অনেকে মৃত্যু শয্যায় চলে গেছেন। আমাদের আবেদন, তাদের যেন দ্রুত দেশে আনার উদ্যোগ নেওয়া হয়।’ ইতোমধ্যে প্রধানমন্ত্রী বরাবর একটি আবেদনপত্র পাঠানো হয়েছে বলে মানববন্ধন থেকে জানানো হয়।

ভুক্তভোগী পরিবারের পক্ষে মানববন্ধনে ছিলেন– নিপা আক্তার, শাহ আলম ফকির, সেলিমা বেগম, ইমারত প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম