শ্রমিকদের অভিবাসন খরচ ফেরত দিচ্ছে মালয়েশিয়ান কোম্পানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২৩, ১৭:০৫আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ১৭:৩৩

বাংলাদেশের শ্রমিকদের নিয়োগকালীন অভিবাসন খরচ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ান ওয়েল পাম প্ল্যান্টেশন কোম্পানি, ইউনাইটেড প্ল্যান্টেশনস বেরহাদ।

সম্প্রতি এক পত্রের মাধ্যমে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনকে এই তথ্য জানিয়েছে ইউনাইটেড প্ল্যান্টেশনস বেরহাদ।

মঙ্গলবার (১০ অক্টোবর) দূতাবাসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওয়েল পাম প্ল্যান্টেশন কোম্পানির নতুন নীতিমালার আওতায় ২০২১ সালের ৩১ ডিসেম্বরের পর যেসব শ্রমিক বাংলাদেশে ফেরত গেছেন, তারা এ অর্থপ্রাপ্তির জন্য যোগ্য হবেন। এই সংখ্যা হলো ৯৪।

এ কোম্পানিতে এর আগে কাজ করা এ ধরনের যোগ্য শ্রমিকদের [email protected]এ ইমেইল অথবা +৬০১৩-৮৩৩৪১০১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

আর বলা হয়, ২০২৪ সালের ৩০ জুনের মধ্যে এ অর্থ দাবি করতে হবে। আবেদনে পাসপোর্টের প্রথম পৃষ্ঠা, ইউনাইটেড প্ল্যান্টেশনস বেরহাদের সঙ্গে সাম্প্রতিক ওয়ার্ক পারমিটের কপি, ব্যাংক স্টেটমেন্ট, যেখানে নিজের নামে একটি ব্যাংক হিসাব এবং হোম শাখার উল্লেখ থাকবে এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে।

/এসএসজেড/এনএআর/
সম্পর্কিত
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম