উত্তরায় বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২৪ ইউনিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২৩, ০২:৪৯আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০৪:৫৩

রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের ২৮ নম্বর রোডে সাঈদ গ্র্যান্ড সেন্টারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।

উত্তরায় সাঈদ গ্র্যান্ড সেন্টারে আগুন

তিনি বলেন, মঙ্গলবার (১০ অক্টোবর) দিনগত রাত ১টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার সংবাদ আসে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়ানো হয়। এখন ২৪টি ইউনিট কাজ করছে। 

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিসের ভলান্টিয়ার এবং স্কাউট সদস্যরা। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন সদস্য এখন পর্যন্ত আহত হয়েছেন।

তিনি জানান, ভবনটি ১৬ তলা। এর সাত, আট ও নবম তলায় আগুন ছড়িয়ে পড়েছে। 

উত্তরায় সাঈদ গ্র্যান্ড সেন্টারে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট

আগুন নিয়ন্ত্রণে এলে পরবর্তীতে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোরশেদ আলম ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, সাইদ গ্র্যান্ড সেন্টারটি ১৬ তলা বিশিষ্ট। সাত তলা থেকে আগুনের সূত্রপাত। এটি পুরোদমে একটি বাণিজ্যিক ভবন। প্রতিটি ফ্লোরেই বিভিন্ন অফিস এবং বিভিন্ন পণ্যের দোকান ছিল। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। সাত তলা থেকে আগুনের সূত্রপাত হওয়ার পর আগুন ছড়িয়ে আট এবং ৯ তলায় চলে যায়।

তিনি জানান, কোনও হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা তল্লাশি করে দেখা হচ্ছে। আগুনকে কেন্দ্র করে কোনও ধরনের অপ্রীতিকর বা সহিংস ঘটনা যেন না ঘটে সে কারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

/আরটি/এফএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি