অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ অক্টোবর ২০২৩, ০০:৩৭আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০০:৩৭

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ব্যাটারিচালিত বেপরোয়া অটোরিকশার ধাক্কায় মায়ের কোলে থাকা দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম ওসমান গনি। এ ঘটনায় নিহত শিশুর ৬ বছর বয়সী বোন হুমায়রা আহত হয়েছে। বুধবার (১১ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে। 

ঢাবা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। 

শিশুটির মা জোসনা আক্তার জানান, চিপস কিনে দেওয়ার জন্য ছোট সন্তানকে কোলে নিয়ে মেয়েকে সঙ্গে করে কামরাঙ্গীচর মুন্সিহাটি এলাকায় বাড়ির অদূরে দোকানে যান। ওই সময় একটি অল্প বয়সের চালক ব্যাটারিচালিত অটোরিকশা (মিসুক) দোকানের সামনে এক নারীকে ধাক্কা দেয়। ওই নারী ছিটকে গিয়ে শিশুটির মা জোসনা বেগমের উপর পড়েন। সে সময় তার কোলে থাকা শিশু উসমান গনি ছিটকে রাস্তায় পড়ে যায়। পরে তার ওপর দিয়েই অটোরিকশাটি চলে যায়। 

এসময় স্থানীয়রা অটোরিকশাসহ চালককে আটক করেন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতাল হয়ে রাত ১০টায় ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত ওসমান গনি কামরাঙ্গীরচর থানার মুন্সীহাটির বাসিন্দা জীবন আহমেদ শাকিলের ছেলে। দুই বোন এক ভাইয়ের মধ্যে সে ছিল ছোট। 

/এআইবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী