সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু

যশোর প্রতিনিধি
২৪ মে ২০২৫, ১৩:০৩ আপডেট : ২৪ মে ২০২৫, ১৩:০৩

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (২৪ মে) সকালে যশোর-ঝিনাইদহ সড়কের চুড়ামনকাটি- ছাতিয়ানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কনস্টেবল ফজলুল হক খুলনা মহানগর পুলিশের (কেএমপি) আটন্ডা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ক্ষুদ্র রয়রা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ৬টার দিকে কনস্টেবল ফজলুল হক মোটরসাইকেলে করে ঝিনাইদহের উদ্দেশে যাচ্ছিলেন। অপরদিকে, মামুন ও রিয়েল নামে দুজন মোটরসাইকেলে করে যশোরে আসছিলেন। তারা যশোর-ঝিনাইদহ সড়কের ছাতিয়ানতলা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত তিন জনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাকিরুল ইসলাম পুলিশ সদস্য ফজলুল হককে মৃত ঘোষণা করেন।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নূর-ই-আলম সিদ্দিকী দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকেশ্বরী মন্দিরে বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
থানা থেকে হারানো গ্রেনেড ময়লার স্তূপে, পিন টানতেই উড়ে গেলো ৩ আঙুল 
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক