ভোট দিতে মানুষকে উৎসাহিত করতে পথসভা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২৩, ১৭:০৩আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১৭:০৩

বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসন অব্যাহত রাখার লক্ষ্যে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিতে জনসাধারণকে উৎসাহিত করার উদ্দেশ্যে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ইকো-কনসার্ন অ্যাসোসিয়েশন এবং কানাডা ফার্স্ট মুভমেন্ট পরিকল্পিত প্রাক নির্বাচনী প্রচার অভিযানের অংশ হিসেবে ‘দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আসন্ন নির্বাচনে ভোট দিন’ শীর্ষক এ পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় কানাডা ফার্স্ট মুভমেন্টের প্রেসিডেন্ট মোহাম্মদ জহুরুল হক বলেন, ‘কানাডার জনগণ বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ সংসদ নির্বাচন দেখতে চায়। বাংলাদেশের মানুষদের দায়িত্ব হলো, একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করা।’

সভায় ইকো-কনসার্ন অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী সাইফুর রহমান বলেন, ‘আসন্ন সংসদ নির্বাচনে নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়নে ইকো-কনসার্ন অ্যাসোসিয়েশন এবং কানাডা ফার্স্ট মুভমেন্ট যৌথভাবে কাজ করবে। এ সময় সংগঠন দুটির প্রাক নির্বাচনী প্রচার অভিযানে সহায়তা দিতে তিনি বাংলাদেশ নির্বাচন কমিশন, বাংলাদেশ সরকার, সরকারি দল ও বিরোধী দলের রাজনীতিবিদদের সহায়তা কামনা করেন।

পথসভায় আরও ছিলেন– ন্যাচারাল ইয়ূথ অর্গানাইজেশনের সভাপতি পায়েল আক্তার নুপূর, অতুনু যুব কল্যাণ সংস্থার সভাপতি শামসুন্নাহার মুক্তা, অ্যারোমা যুব ও নারী সংস্থার সভাপতি মো. কামরুল হাছান, সম্প্রীতি ও সৌহার্দ্য সংগঠনের প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক মো. আমিনুল এহসান খাঁন আহাদ প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম