আয়াটা এয়ারলাইন্সের স্বীকৃতি পেলো ইউএস-বাংলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২৩, ১৯:০২আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১০:২২

ইউএস-বাংলা ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আয়াটা) এয়ারলাইন্স হিসেবে স্বীকৃতি লাভ করেছে। দেশের প্রথম কোনও বেসরকারি এয়ারলাইন এ স্বীকৃতি পেলো। বৃহস্পতিবার (১২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এয়ারলাইনটি।

২০২৩ সালে বিশ্বের ১৮টি এয়ারলাইন্স আয়াটা এয়ারলাইন্স হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। যার মধ্যে ইউএস-বাংলা অন্যতম। বাংলাদেশে গত ২৭ বছরে বেশ কয়েকটি বেসরকারি এয়ারলাইন্স পরিচালিত হলেও   ইউএস-বাংলা প্রথমবারের মতো এ অর্জন করেছে। এর আগে আয়াটা অপারেশনাল সেফটি অডিট (আইওএসএ) নিরাপত্তা মান অর্জন করেছে এয়ারলাইনটি।

২০১৪ সালের ১৭ জুলাই যাত্রা শুরু করে বর্তমানে দেশের অভ্যন্তরে ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, যশোর, রাজশাহী, বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এছাড়া ৯টি দেশের ১১টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। বর্তমানে কলকাতা, চেন্নাই, মালে, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, গুয়াংজু, শারজাহ, দুবাই, দোহা ও মাস্কাট রুটে ফ্লাইট পরিচালনা করছে।

ইউএস-বাংলার বহরে ৮টি বোয়িং ৭৩৭-৮০০, ৯টি এটিআর ৭২-৬০০সহ মোট ২০টি এয়ারক্রাফট রয়েছে। শিগগিরই তাদের বিমান বহরে যুক্ত হবে ৪৩৬ আসনের দু’টি এয়ারবাস ৩৩০ ও ৪টি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট।

/সিএ/আরআইজে/
সম্পর্কিত
৩৬ হাজার ফুট উঁচুতে বিমানের দরজা খোলার চেষ্টা, উচ্ছৃঙ্খল যাত্রীদের নতুন রেকর্ড
মাঝ আকাশে যুদ্ধবিমানের সংঘর্ষ, যেভাবে প্রাণে বাঁচলেন ৪ পাইলট
মাঝ আকাশে দুই মার্কিন যুদ্ধবিমানের সংঘর্ষ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম