রাজধানীর সেগুনবাগিচায় প্রকাশ্যে অপহরণ: তথ্য খতিয়ে দেখছে র‌্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২৩, ১৪:৩৭আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১৪:৩৭

রাজধানীর সেগুনবাগিচা এলাকায় বৃহস্পতিবার (১২ অক্টোবর) প্রাইভেটকার থামিয়ে এক ব্যক্তিকে অপহরণের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যম থেকে অবহিত হয়েছে র‌্যাব। যদিও এখন পর্যন্ত এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় কোনও মামলা বা সাধারণ ডায়েরি করেনি। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

শুক্রবার (১৩ অক্টোবর) রাজধানীর কাওরানবাজার মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, অপহরণের মতো একটি ঘটনা আমরা সিসিটিভির মাধ্যমে দেখতে পেয়েছি। এই ঘটনার বিষয়ে আমাদের গোয়েন্দারা কাজ করছে। ঘটনাটি সম্পর্কে কোনও অভিযোগ এখন পর্যন্ত কেউ করেনি। সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করা হচ্ছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলা হচ্ছে। তাদের কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে এ ধরনের ঘটনা ঘটেছে কিনা। এগুলো পর্যালোচনা করা হচ্ছে। পর্যালোচনা করে যদি সত্যতা পাওয়া যায়, অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী পরিবারকে পুলিশ কিংবা র‌্যাবের কাছে অভিযোগ দেওয়ার কথা বলেন র‌্যাবের এই কর্মকর্তা।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার দুপুর ২টা ২৮ মিনিটে সেগুনবাগিচা ভোজ রেস্টুরেন্টের সামনে একটি প্রাইভেটকারকে সামনে মোটরসাইকেল দিয়ে ব্যারিকেড দেওয়া হয়। পরবর্তীতে পেছন থেকে আরেকটি সাদা মাইক্রোবাস থেকে বেশ কয়েকজন নেমে সেই প্রাইভেটকারে থাকা এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে প্রাইভেটকারে তোলে। প্রাইভেটকারটির সঙ্গে মাইক্রোবাসটিও ঘটনাস্থল ছেড়ে যায়।

/আরটি/আরআইজে/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম