‘হাত ধোয়ার অভ্যাস করলে অনেক রোগ থেকে মুক্ত থাকা সম্ভব’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৩, ১৫:১৪আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১৫:১৪

সুস্থতার জন্য নিয়মিত হাত ধোয়ার উপর গুরুত্ব আরোপ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ‘হাত ধোয়ার অভ্যাসের ফলে আমরা অনেক রকমের জীবাণু থেকে মুক্ত থাকতে পারি, যে জীবণুগুলো মানব শরীরে নানা ধরনের রোগ-ব্যাধি সৃষ্টি করে। সারা দিন যেকোনও মানুষের হাত নানারকম জিনিসের সংস্পর্শে আসে। তাতে অনেক রকমের জীবাণুর আশ্রয়স্থল হয় হাত। এসব জীবাণু হাত ধোয়ার ফলে মানুষের শরীরে প্রবেশ করতে পারে না।’

রবিবার (১৫ অক্টোবর) ওসমানী স্মৃতি মিলনায়তনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর আয়োজিত ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৩’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’ প্রতিপাদ্যে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম, উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী সারওয়ার হোসেন, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুস্তাকিম বিল্লাহ ফারুকী। সম্মানীত অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন ইউনিসেফ বাংলাদেশের উপ প্রতিনিধি ইমা ব্রিগহাম, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বাংলাদেশের টিম লিডার ড. এনথোনি এসোফনি।

বিশ্ব হাত ধোয়া দিবসের অনুষ্ঠানে তাজুল ইসলাম

মন্ত্রী এসময় পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর জোর দিয়ে বলেন, ‘আমাদের ধর্মেও পরিষ্কার-পরিচ্ছন্নতাকে ঈমানের অঙ্গ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সুস্থ শরীরের চেয়ে বড় কোনও সম্পদ পৃথিবীতে নেই। সুস্থ শরীরের জন্য নিয়মিত হাত ধোয়ার অভ্যাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুস্থ মানুষই দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারে। তাই নিজেদের সুস্থতার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। আমাদের দৈনন্দিন জীবনযাপনে ভালো ভালো অভ্যাস তৈরি করতে হবে যাতে শরীর সুস্থ থাকে।’

অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীসহ অনুষ্ঠানের অতিথিরা প্রতীকী হাত ধোয়া কর্মসূচিতে অংশ নেন। অতিথিরা এ সময় ছাত্রছাত্রীদের সারা জীবন হাত ধোয়ার অভ্যাস বজায় রাখার আহ্বান জানান।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
তাজুল ইসলামের বক্তব্য শুনবে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি
প্রসিকিউশনে ‘মামলা বাণিজ্য’: একে একে বেরিয়ে আসছে থলের বিড়াল 
অভিযোগগুলো সর্বতোভাবে মিথ্যা এবং ভিত্তিহীন: সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের