তলা ফেটে ডুবছিল জাহাজ, ৯৯৯ এ কলে ৬ নাবিক উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৩, ১৫:৫০আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১৫:৫০

বরিশালের উজিরপুরের সন্ধ্যা নদীতে তলা ফেটে ডুবতে থাকা লাইটার জাহাজ থেকে ছয় নাবিককে উদ্ধার করা হয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করার পর তাদের উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৭ অক্টোবর) ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।  

তিনি বলেন, ‘৫৫০ টন ওজনের ১১ হাজার ব্যাগ সিমেন্ট নিয়ে ঢাকা থেকে খুলনা যাচ্ছিল লাইটার জাহাজ এমভি বালাশুর-৩। পথে উজিরপুরের সন্ধ্যা নদীর দোহারিকা ব্রিজের কাছে ডুবন্ত খুঁটির সঙ্গে ধাক্কা লেগে জাহাজটির তলা ফেটে পানি ঢুকতে শুরু করে। পানি সেঁচার মেশিন পাওয়া গেলে ডুবে যাওয়া থেকে জাহাজটি রক্ষা করা যাবে। এমন তথ্য জানিয়ে সোমবার (১৬ অক্টোবর) আলমগীর নামে জাহাজটির একজন স্টাফ ৯৯৯ নম্বরে ফোন করেন। উদ্ধার সহায়তা চান তিনি।’

আনোয়ার সাত্তার বলেন, ‘৯৯৯-এর অফিস থেকে উজিরপুর ফায়ার সার্ভিস স্টেশনে ঘটনাটি জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নিতে বলা হয়। পরে উজিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল পানি সেঁচার পাম্পসহ দুর্ঘটনাস্থলে গিয়ে পানি সেঁচে জাহাজটিকে নিরাপদে তীরে নিয়ে আসে এবং জাহাজ থেকে ছয় নাবিককে উদ্ধার করে। জাহাজে থাকা দুইশ ব্যাগ সিমেন্ট পানিতে ভিজে নষ্ট হয়ে যায়। বাকি ১০ হাজার ৮০০ ব্যাগ সিমেন্ট অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।’

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
থানা থেকে নি‌খোঁজ সেই এসআই ২৪ দিন পর উদ্ধার
পুলিশকে ফোন করে গৃহশিক্ষিকার লাশের কথা জানান সুজন, মাথা-ঠোঁটে আঘাতের চিহ্ন
ভারতে প্রথমবার ‘জিহাদি ড্রাগ’ উদ্ধার, নেপথ্যে কারা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম