সমাবেশ ঘিরে তীব্র যানজট, ভোগান্তিতে রাজধানীবাসী

কবির হোসেন
১৮ অক্টোবর ২০২৩, ১৭:২৪আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১৯:৫২

পল্টনে বিএনপিসহ যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোর এবং একই সময়ে গুলিস্তানে আওয়ামী লীগের সমাবেশকে ঘিরে রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। মতিঝিল, পল্টন, গুলিস্তান, দৈনিক বাংলার মোড়ে তীব্র যানজট দেখা গেছে। এছাড়া শাহবাগ, মালিবাগ, পান্থপথ, গ্রিন রোড এলাকায় যানবাহন চলছে ধীরগতিতে। এদিকে কাকরাইল মোড়, শান্তিনগর সমাবেশস্থলের আশপাশে গণপরিবহন না পেয়ে দীর্ঘ সময় যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে।

বুধবার (১৮ অক্টোবর) সকাল থেকেই নগরবাসীকে রাস্তায় চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। বিকাল গড়াতেই এই ভোগান্তি বাড়তে থাকে। সমাবেশ ঘিরে তীব্র যানজট, ভোগান্তিতে রাজধানীবাসী

পুরান ঢাকার লালবাগে পরিবার নিয়ে বসবাস করেন জসিম উদ্দিন (৩৫)। কাজ করেন একটি বেসরকারি কোম্পানির মার্কেটিং বিভাগে। বিকাল ৩টার দিকে শাহবাগ মোড়ে যানজটে আটকে ছিলেন। তিনি বলেন, আজকে বিভিন্ন জায়গায় রাস্তার ওপর রাজনৈতিক সমাবেশ চলছে। আমাদের ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে সড়কের যানজট ঠেলে চলতে হচ্ছে।

ভিক্টর পরিবহনে বাড্ডা থেকে গুলিস্তান যাচ্ছেন বিল্লাল হোসেন। তিনি জানান, রাজনৈতিক কর্মসূচি থাকুক বা না থাকুক, শুক্রবার ছাড়া তাকে সবসময়ই যানজটে পড়তে হয়। তিনি বলেন, যেদিন পল্টনের দিকে রাজনৈতিক সমাবেশ থাকে সেদিন শান্তিনগর, মৌচাকের দিকে যানজটে পড়তে হয়। আজকে রাস্তায় গাড়ি কম ও জ্যামও বেশি।

দুপুর থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ চলছে। সেখানে ভোর থেকে ঢাকা মহানগরের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে দেখা গেছে। বেলা বাড়ার সাথে ওই এলাকায় মানুষের ঢল নামে। এতে আশপাশের রাস্তা ব্যাপক যানজট সৃষ্টি হয়।

একই সময়ে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট সংলগ্ন গুলিস্তান অংশে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সমাবেশস্থলের আশেপাশের সড়কগুলোতে গাড়ি চলাচলে ধীরগতি দেখা গেছে।

সমাবেশস্থলের আশপাশে গণপরিবহন না পেয়ে যাত্রীদের দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। গাড়ি না পেয়ে অনেকে হেঁটে গন্তব্যের দিকে রওনা হন। সমাবেশ ঘিরে তীব্র যানজট, ভোগান্তিতে রাজধানীবাসী

ট্রাফিক পুলিশ বলছে, সমাবেশের জন্য কিছু কিছু জায়গায় মানুষের চলাচল বেড়েছে। এতে এসব এলাকায় যানজট দেখা দিয়েছে।

বাংলামোটরে দায়িত্বরত ট্রাফিক কর্মকর্তা (টিআই) নিউটন বাংলা ট্রিবিউনকে বলেন, বাংলামোটর এলাকার আশপাশে প্রতিদিনের মতোই সিগনালে গাড়িগুলোকে কিছুটা সময় থামতে হচ্ছে। কাকরাইল, পল্টনের দিকে গাড়ি চাপ থাকার কারণে এমনটা হচ্ছে। এদিকটায়ও সড়কে কিছুটা ধীরগতি। 

যানজট নিয়ে নগরবিদ ও স্থপতি ইকবাল হাবিব বাংলা ট্রিবিউনকে বলেন, পার্শ্ববর্তী দেশের কলকাতা ও দিল্লিতে শহরের প্রান্তে অথবা শহরতলিতে রাজনৈতিক কর্মসূচি করা হয়। সেখানে সবাই অংশগ্রহণ করে। তাদের কিন্তু এমন যানজট হয় না। আমাদের দেশে বড় বড় রাজনৈতিক কর্মসূচি মানুষের ভোগান্তি বাড়িয়ে শহরে, বাণিজ্যিক এলাকাতে করা হয়। এসব নিয়ে অনেক বলেছি। এর সমাধানের উত্তরও সবার জানা আছে। কিন্তু এসব নিয়ে কেউ কাজ করে না।

এ প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)  রমনা ট্রাফিক বিভাগের উপ-কমিশনার মো. জয়নুল আবেদীন বাংলা ট্রিবিউনকে বলেন, পল্টন, বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের দিকে রাজনৈতিক কর্মসূচি চলছে। এতে আশপাশের এলাকায় মানুষের চলাচল বেড়েছে। বিশেষ করে শান্তিনগর, কাকরাইল এলাকাগুলোতে মানুষের চাপ দেখা যাচ্ছে। এসব এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। 

বিকালে অফিস শেষে ঘরমুখো মানুষরাও পড়েছেন ভোগান্তিতে। যানজট আরও বাড়তে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, শান্তিনগর ছাড়া অন্য সব এলাকা এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তবে বিকালের পর কী হবে এখনই বলা যাচ্ছে না। সড়কে যান চলাচলে গতিশীলতা রাখতে আমরা কাজ করে যাচ্ছি। 

ছবি: সাজ্জাদ হোসেন

/এমএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম