উদ্ভাবন ও গবেষণা বাড়াতে জোটবদ্ধ হলো এফআইআরসি এবং জিইএন বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২৩, ১৮:৩৬আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১৮:৩৬

খাতভিত্তিক গবেষণা ও উদ্ভাবনের মধ্যমে দেশের বেসরকারি খাতকে আরও সমৃদ্ধ করতে যৌথভাবে কাজ করবে এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার (এফআইআরসি), গ্লোবাল অন্ট্রাপ্রেনরশিপ নেটওয়ার্ক বাংলাদেশ (জিইএন বাংলাদেশ) এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডব্লিউইউএসটি)।

শনিবার (২১ অক্টোবর) রাজধানীর হাটখোলায় এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে (এফআইআরসি) এ বিষয়ে আলাদা দু’টি সমঝোতা সই হয়।

এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং এফবিসিসিআই –এর সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন। এছাড়া গ্লোবাল অন্ট্রাপ্রেনরশিপ নেটওয়ার্ক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সবুর খান এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি–এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে এফআইআরসি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, বৈশ্বিক মেরুকরণের ফলে বাংলাদেশ ক্রমেই অন্যতম আকর্ষণীয় বাণিজ্য কেন্দ্র হয়ে উঠছে। এই সুযোগকে কাজে লাগাতে হলে আমাদের শিল্পের চাহিদা অনুযায়ি লোকবল গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের সাথে শিল্পের সমন্বয় ঘটাতে হবে। আমার বিশ্বাস এক্ষেত্রে এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে শিল্পের বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দক্ষ উদ্যোক্তা এবং মানবসম্পদ তৈরির জন্য এফআইআরসি–কে একটি স্বয়ংসম্পূর্ণ ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলার প্রত্যায় ব্যক্ত করেন মো. জসিম উদ্দিন।

এ সময় এফআইআরসি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হলে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যুগোপযোগী করে তুলতে হবে। এক্ষেত্রে সুযোগ থাকলে শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার (এফআইআরসি) কাজ করতে পারে।

বর্তমানে প্রেক্ষাপটে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে তথ্য, পরিসংখ্যান এবং গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরে এফআইআরসি -এর ভাইস চেয়ারম্যান এম এ মোমেন বলেন, তথ্য বা পরিসংখ্যান ছাড়া একজন নতুন উদ্যোক্তা সেই খাতের বাজার সম্ভাবনা কিভাবে যাচাই করবে। বিনিয়োগে আসার আগে তো তার বস্তুনিষ্ঠ তথ্য প্রয়োজন হবে। এখানেই আমাদের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয়। গবেষণা, উদ্ভাবন ছাড়া ব্যবসা-বাণিজ্যে টেকসই উন্নয়ন সম্ভব নয়।

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এফবিসিসিআই-এর পরিচালক মো. নিয়াজ আলী চিশতী, সাবেক পরিচালক আক্কাস মাহমুদ, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাশরুর রিয়াজ, এফআইআরসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা বিকর্ণ কুমার ঘোষ প্রমুখ।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম