ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২৩, ১৪:৩৪আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১৪:৩৯

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে সমাবেশ করেছে গার্মেন্টস সংগঠনগুলোর জোট গার্মেন্টস ওয়ার্কার্স অ্যালায়েন্স। একই দাবিতে মজুরি বোর্ড ঘেরাও কর্মসূচি পালন করেন শ্রমিক নেতারা।

রবিবার (২২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ ও কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে জোটের পক্ষ থেকে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের সভাপতি আমিরুল হক আমিন বলেন, ‘আমাদের দাবি, ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা হতে হবে। মজুরি নিয়ে তালবাহানা চলবে না। বেতনের ৬৫ শতাংশ বেসিক, বাৎসরিক ইনক্রিমেন্ট ১০ শতাংশ এবং পাঁচটি গ্রেডের মজুরি কাঠামো নির্ধারণ করতে হবে। ৬৫টি সংগঠনের পক্ষ থেকে আমরা এই দাবি জানিয়েছি।’

অন্যান্য বক্তারা বলেন, দেশের নির্বাচনকালীন বিভিন্ন বিধি-নিষেধের সুযোগ নিয়ে শ্রমিকদের মজুরি থেকে বঞ্চিত করার লক্ষ্যে মালিকপক্ষের প্রতিনিধি সময় ক্ষেপণের কৌশল গ্রহণ করেছেন। ৪০ লাখ গার্মেন্টস শ্রমিকের জীবনমান উন্নয়ন এবং ন্যায্য মজুরি প্রাপ্তির ক্ষেত্রে অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা নির্ধারণ করতে হবে।

সমাবেশে আরও ছিলেন, গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল, গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ, গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ এবং গার্মেন্টস শ্রমিক পরিষদের নেতারা। সমাবেশ শেষে তারা মজুরি বোর্ডে স্মারকলিপি জমা দেন।

/এএজে/আরকে/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
অধিকাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের