মোহাম্মদপুরে ডাবগাছ থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২৩, ০১:৩৯আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০১:৩৯

রাজধানীর মোহাম্মদপুর হুমায়ুন রোডের একটি বাসায় ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। তার নাম, নাঈম ফকির (২০)। রবিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আরিফুর রহমান বলেন, মোহাম্মদপুর হুমায়ুন রোডের একটি বাড়ির নাঈম নিরাপত্তাকর্মী ছিলেন। ওই বাসায় দুপুরে ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

পরে সেখান থেকে বিকাল ৩টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত নাঈম বাগেরহাটের রামপাল উপজেলার চাকসি গ্রামের বাদশা ফকিরে ছেলে। তিনি মোহাম্মদপুর হুমায়ুন রোডে থাকতেন।

/এআইবি/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি