বিএনপির আইনজীবীদের ‘মুজিব’ চলচ্চিত্র দেখার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২৩, ২০:৫০ আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ২০:৫০

আইন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ‘মুজিব বায়োপিক’ দেখলেন অ্যাটর্নি জেনারেল নিজস্ব প্রতিবেদক, উচ্চ আদালতে নিয়োজিত রাষ্ট্রের আইন কর্মকর্তাদের নিয়ে ‘মুজিব: একটি জাতির রূপকার’ বায়োপিক দেখেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সুপ্রিম কোর্টে নিয়োজিত রাষ্ট্রের আইন কর্মকর্তাদের নিয়ে রাজধানীর বসুন্ধরা শপিং সেন্টারের স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখা শেষে তিনি এ আহ্বান জানান।

এ সময় হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার, অ্যাটর্নি জেনারেলের সঙ্গে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর ও ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিকসহ ২৬২ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সিনেমাটি দেখে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, মুজিব একটি চেতনার নাম। এই সিনেমার মাধ্যমে বাঙালি জাতির ইতিহাস, স্বাধীনতার ইতিহাস তুলে ধরা হয়েছে। বাঙালির জন্য, দেশের জন্য তিনি কীভাবে সংগ্রাম করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, সেটি তুলে তুলে ধরা হয়েছে। বিভিন্ন পত্রপত্রিকা পড়ে আমার মনে হয়েছে, আমার অফিসের সব কর্মকর্তাদের নিয়ে যদি মুভিটি দেখতে পারি, তাহলে সবার জন্যই ভালো হবে, সেই কারণে এসে দেখলাম। নতুন প্রজন্মের সবাইকে এই মুভি দেখার আহ্বান জানান তিনি।

জিয়াউর রহমানকে বিতর্কিতভাবে উপস্থাপন করা হয়েছে মর্মে সিনেমাটির প্রদর্শন বন্ধ চেয়ে বিএনপির আইনজীবীদের আইনি নোটিশ পাঠানোর বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, সঠিক ইতিহাস সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। বিন্দুমাত্র বিতর্কিতভাবে উপস্থাপন করা হয়নি। আমি তাদের বলবো তারা যেন এসে সিনেমাটি দেখেন।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী বলেন, দেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর যে আত্মত্যাগ, বলিষ্ঠ ভূমিকা, সিনেমায় সেটি তুলে ধরা হয়েছে। আমাদের নতুন প্রজন্ম সত্যিকারভাবে ইতিহাস অনুধাবন করতে পারবে। এই সিনেমার মাধ্যমে আমরাও অনেক বিষয় জেনেছি। ছোট অনেক বিষয় ফুটে উঠেছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, আমরা ২৬২ জন আজ সিনেমাটি দেখেছি একসঙ্গে। সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে, কীভাবে বিপথগামী সেনা কর্মকর্তারা বঙ্গবন্ধুকে সপরিবার নির্মমভাবে হত্যা করেছে। সিনেমার শেষের দিকে যে নির্মম হত্যার ঘটনাটি দেখানো হয়েছে, তাতে আমরা সবাই বাকরুদ্ধ। এটি দেশের সব মানুষকে দেখা উচিত বলেও মনে করেন তিনি।

সিনেমাটি দেখার পর বাকরুদ্ধ হয়ে পড়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহসভাপতি জেসমিন সুলতানা কান্নাজড়িত কণ্ঠে বলেন, একটি পরিবারের সবাইকে নৃশংসভাবে যে হত্যার দৃশ্য সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে, তা প্রধানমন্ত্রী সহ্য করেছেন কীভাবে, সেটাই ভাবতে পারছি না। আল্লাহ তাকে অনেক সহ্যক্ষমতা দিয়েছেন। নির্মম এই দৃশ্য দেখার পর বলার মতো কিছু থাকে না।

প্রসঙ্গত, মুজিব শতবর্ষ উদযাপনে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি নির্মণা করা হয়। ২ ঘণ্টা ৫৮ মিনিট দৈর্ঘ্যের এ সিনেমাটি বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় করা হয়েছে। সিনেমাটিতে শেখ মুজিবুর রহমানের চরিত্রে আরিফিন শুভ, শেখ ফজিলাতুন নেছা মুজিব চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনা চরিত্রে নুসরাত ফারিয়া, আবদুল হামিদ খান ভাসানী চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ অভিনয় করেছেন। গত ১৩ অক্টোবর ঢাকাসহ সারা দেশের সিনেমা হলে ছবিটি প্রদর্শন শুরু হয়।

/বিআই/এনএআর/
সম্পর্কিত
সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান বিচারপতি
আইনজীবী হতে বয়স বেঁধে দেওয়া, সমাধান নাকি নতুন সংকট?
মানবতাবিরোধী অপরাধের মামলা বিদেশি আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত হবে বার কাউন্সিলের বৈঠকে
সর্বশেষ খবর
সৌদিতে মৃত্যুদণ্ড: বাবা-মা বললেন ‘সুইটি জীবিত নাকি মৃত এখনও জানি না’
সৌদিতে মৃত্যুদণ্ড: বাবা-মা বললেন ‘সুইটি জীবিত নাকি মৃত এখনও জানি না’
মণ্ডপে মণ্ডপে  বিসর্জনের সুর, রঙিন মুখে দেবী বিদায়ের প্রস্তুতি
মণ্ডপে মণ্ডপে বিসর্জনের সুর, রঙিন মুখে দেবী বিদায়ের প্রস্তুতি
দুর্ঘটনায় ১৪ জন নিহত: বাসটি চালাচ্ছিলেন সুপারভাইজার, গতি ছিল বেপরোয়া
দুর্ঘটনায় ১৪ জন নিহত: বাসটি চালাচ্ছিলেন সুপারভাইজার, গতি ছিল বেপরোয়া
‘আমরা একদিন ভারতকে হারাবো’
‘আমরা একদিন ভারতকে হারাবো’
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত