ডিশ ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

সাভার প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৩, ০৪:৩০আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০৪:৩০

ঢাকার আশুলিয়ায় ডিশ ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় প্রতিপক্ষের ছোঁড়া গুলিতে ৩ জন গুলিবিদ্ধ হয় । বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ার কাঠগড়ার দুর্গাপুর এলাকায় ডিশ ব্যবসায়ী মানিক সরকার ও অশ্রু গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হচ্ছেন, কাঠগড়া এলাকার ইয়াকুব আলী সরকারের ছেলে সাইদুর রহমান সরকার (৫০), মোতালেব সরকারের ছেলে মানিক সরকার (৩৮) ও মহিউদ্দিন সরকারের ছেলে শরীফ সরকার (৩৬)। 

গুলিবিদ্ধ ডিশ ব্যবসায়ী মানিক সরকার বলেন, বেশ কিছুদিন ধরে মাসুম খান, অশ্রু ও সালমান নামে কয়েকজন তাদের ডিশ ব্যবসা দখল করার চেষ্টা করে আসছিল। পরে আজকে সন্ধ্যায় লাইনের সংযোগ কাটতে শুরু করে। পরে খবর পেয়ে সেখানে গিয়ে বিষয়টি নিয়ে অশ্রুর সঙ্গে মোবাইলে কথা বললে অফিসে মিমাংসার জন্য ডাকে। পরে আমরা স্থানীয় লোকজন নিয়ে অশ্রুর অফিসে গেলে বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে সেখান থেকে চলে আসার উদ্দেশ্যে রওনা দিলে অশ্রুর লোকজন আমাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে আমি সহ তিন জন গুলিবিদ্ধ হই। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এই ডিশ ব্যবসায়ীর চাচাতো ভাই আরিফুল ইসলাম সরকার অভিযোগ করে বলেন, ‘অশ্রু বেশ কিছুদিন ধরে তাদের ডিশ ব্যবসা দখল করার চেষ্টা করে আসছে। সে এলাকার চিহ্নিত সন্ত্রাসী।’ এছাড়াও অশ্রু ২০১৭ সালে সাভারের খাগান এলাকার সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থী সিফাত হত্যা মামলারও আসামি বলে জানান তিনি।

এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওটি ইনচার্জ নাসির উদ্দিন বলেন, ‘গুলিবিদ্ধ তিন জনকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ এদের মধ্যে দুজনের পায়ে ও একজনের কোমড়ে গুলিবিদ্ধ হয়েছে বলে জানান তিনি।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি বলেন, ‘ডিশ ব্যবসাকে কেন্দ্র করে গুলির ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।’  গুলিবিদ্ধরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেন তিনি।

/ইউএস/
সম্পর্কিত
ঈদযাত্রায় সাভারের দুই মহাসড়কে ভোগান্তির শঙ্কা
আশুলিয়ায় ঝুটের গুদামে আগুন
সাভার শিল্পাঞ্চলে বাড়ছে ধর্ষণের ঘটনা, তিন মাসে ২৪ মামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম