ঈদযাত্রায় সাভারের দুই মহাসড়কে ভোগান্তির শঙ্কা

আরিফুল ইসলাম সাব্বির, সাভার
২৪ মে ২০২৬, ১৬:২২আপডেট : ২৪ মে ২০২৬, ১৬:২২

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে এবারও ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে ঘরমুখো মানুষের ভোগান্তির শঙ্কা দেখা দিয়েছে। মহাসড়কে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা করানো, ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ এবং বিভিন্ন ইউটার্নে অনিয়ন্ত্রিত যান চলাচলকে এ আশঙ্কার প্রধান কারণ হিসেবে দেখছেন পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও যাত্রীরা।

রবিবার (২৪ মে) ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হেমায়েতপুর, বলিয়ারপুর, পাকিজা, থানা স্ট্যান্ড, সাভার বাজার, নবীনগর, বাইপাইল, পল্লী বিদ্যুৎ ও বলিভদ্র বাসস্ট্যান্ড এলাকায় অবাধে চলাচল করছে নিষিদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশা।

সাভার, নবীনগর, রেডিও কলোনি ও বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় অনেক বাসকে মূল সড়কের চলাচলের লেনে আড়াআড়িভাবে দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করাতে দেখা গেছে। এতে পেছনের যানবাহনের চলাচল ব্যাহত হচ্ছে। নির্ধারিত বাসস্ট্যান্ড ছাড়াও বিভিন্ন স্থানে এলোমেলোভাবে বাস থামানো হচ্ছে।

দুপুরে নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় দেখা যায়, সেনা শপিং কমপ্লেক্সের সামনে মূল সড়ক থেকে সার্ভিস লেনে ওঠার মুখে বাস থামিয়ে যাত্রী ওঠানামা করানো হচ্ছে। একই চিত্র দেখা গেছে সাভারের বাসস্ট্যান্ড এলাকায়ও।

পাকিজা এলাকায় কাছাকাছি ইউটার্ন ব্যবহার করে ব্যাটারিচালিত অটোরিকশাগুলো এক পাশ থেকে অন্য পাশে চলাচল করায় কিছু সময়ের জন্য মহাসড়কের উভয়মুখী যানবাহন আটকে থাকতে দেখা যায়। আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডেও একই অবস্থা দেখা গেছে।

এদিকে, বাইপাইল এলাকায় ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের চলমান নির্মাণকাজের কারণে সড়কের কিছু অংশে পিচ উঠে ছোট ছোট গর্ত তৈরি হয়েছে। কোথাও কোথাও ইট ফেলে সাময়িক সংস্কার করা হয়েছে।

ঢাকা থেকে রংপুরগামী আসাদ পরিবহনের চালক শামীম বলেন, ‘এখন সড়কে তেমন সমস্যা নেই। তবে ঈদের আগে চাপ বাড়লে ভোগান্তি হবে। পুলিশ ঠিকভাবে দায়িত্ব পালন করলে সমস্যা কিছুটা কমবে।’

সাভারের পাকিজা এলাকার বাসিন্দা নাজমুল আলম বলেন, ‘রেডিও কলোনি, পাকিজা, হেমায়েতপুর ও বাইপাইলে প্রায়ই যানজট হয়। বাসচালক ও অটোরিকশাচালকদের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়। সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।’

ঢাকা জেলা (উত্তর) ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) রুহুল আমিন সোহেল বলেন, ‘ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রবিবার সকাল ৮টা থেকে নিয়মিত ট্রাফিক পুলিশের পাশাপাশি ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত ৬৫০ সদস্য মহাসড়কে দায়িত্ব পালন করবেন।’

/এমএএ/
সম্পর্কিত
গণপরিবহন আধুনিকায়নে ১,৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা
ঢাকা-আরিচা মহাসড়কে মাইক্রোবাসে আগুন
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
সর্বশেষ খবর
নতুন সরকারে কি বদলাচ্ছে যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার নীতি?
নতুন সরকারে কি বদলাচ্ছে যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার নীতি?
পানের প্রতীক দেখে চেনা যাবে এই উপজেলার ঐতিহ্য
পানের প্রতীক দেখে চেনা যাবে এই উপজেলার ঐতিহ্য
হাঁসের বাচ্চা বেচাকেনা নিয়ে বিরোধে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ
হাঁসের বাচ্চা বেচাকেনা নিয়ে বিরোধে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ