বাংলাদেশ-ভারত সম্পর্ক রক্তের অক্ষরে লিখিত: বাহাউদ্দিন নাছিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২৩, ১৬:৪৮আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১৬:৪৮

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক অনেক গভীরে, রক্তের অক্ষরে লিখিত। মুক্তিযুদ্ধকালীন সময়ে আমাদের পাশে ভারত যেভাবে খাদ্য দিয়ে, অস্ত্র দিয়ে পাশে দাঁড়িয়েছে, মিত্রবাহিনী আমাদের পক্ষে কাঁধে কাঁধ রেখে যেভাবে লড়াই করেছে, জীবন দিয়েছে, ভারতের জনগণ যেভাবে সমর্থন দিয়েছে সেজন্য ভারতের প্রতি বাংলাদেশ কৃতজ্ঞ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে ঢাকায় প্রথম বাঙালি হিসেবে তৃতীয়বারের মতো ভারতের জাতীয় প্রেস ক্লাবের নির্বাচিত সভাপতি, বর্ষীয়ান সাংবাদিক ও লেখক গৌতম লাহিড়ীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

সৌজন্য সাক্ষাৎ এ বাংলাদেশ-ভারত দুই দেশের আর্থসামাজিক বিষয়, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের মানুষের যে সমর্থন ও গণতান্ত্রিক মূল্যবোধকে তারা যে সম্মান করে সে বিষয়ে আলাপ হয়। বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা, অসাম্প্রদায়িক রাজনীতি, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে সরকার যে দৃঢ় প্রত্যয়ী তাকে গৌতম লাহিড়ী স্বাগত জানান।

গৌতম লাহিড়ী বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক রক্তের অক্ষরে লিখিত। কেউ চাইলেও এ সম্পর্ক বিচ্ছেদ ঘটাতে পারবে না। এ সম্পর্ক বর্তমানে সোনালী অধ্যায় পৌঁছেছে, উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে। এ সম্পর্ক বৃদ্ধি পেলে দুই দেশের মানুষের আরও কল্যাণ হবে। দুই দেশের নেতৃত্বই সে কাজে ব্রতী আছে।

তিনি বলেন, বাংলাদেশে এবার আমি এসেছিলাম দুর্গোৎসব দেখতে। বঙ্গবন্ধুর যে অসাম্প্রদায়িক আদর্শ সে আদর্শে বাংলাদেশ চলছে কিনা তা নিজের চোখে দেখলাম। আমার দেখে মনে হয়েছে, আমি উৎসবের পরিবেশ দেখেছি, মিলনমেলা দেখেছি, কোনও ধর্মের ভেদাভেদ দেখিনি। এটা দেখে মনে হয়েছে বঙ্গবন্ধুর আদর্শের সঠিক পথেই সোনার বাংলা এগোচ্ছে।

/এমআরএস/আরআইজে/
সম্পর্কিত
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
যে কারণে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
যেখানে থমকে গেছে ভারতের রেললাইন
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম